,

মেসির জোড়া গোলে গাম্পার ট্রফি বার্সার

messiamarস্পোর্টস ডেস্ক : ন্যু ক্যাম্পে ফিরেই গোল করার ফর্মে ফিরলেন লিওনেল মেসি। ঘরের মাঠে তার জোড়া গোলে বার্সেলোনা ৩-২ গোল হারিয়েছে ইতালিয়ান দল সাম্পদোরিয়াকে। জিতে নিয়েছে হোয়ান গাম্পার ট্রফি। গেল রাতে লুই সুয়ারেসের গোলটিও মেসির বানিয়ে দেওয়া। মেসির জন্য অবশ্য এই জয়ের পর এসেছে হতাশার খবর। তার দেশ দুইবারের অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা রিওর আসরের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

বার্সেলোনার সুইস বংশোদ্ভূত প্রতিষ্ঠাতা গাম্পার। তার নামেই প্রতি মৌসুমের শুরুতে এই আসরের আয়োজন করে ক্লাবটি। এবার হলো এর ৫১তম সংস্করণের লড়াই। শিরোপা ধরে রেখেই মাঠ ছাড়ে কাতালানরা। সাথে কিছুটা হতাশাও দূর হলো মেসি ও তার ক্লাবের। ওয়েম্বলি স্টেডিয়ামে প্রীতি ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলে হেরেছিল বার্সা। আর ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের তিন ম্যাচে একটিও গোল করতে পারেননি মেসি।

নেইমার অলিম্পিকে ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন। বার্সার সাথে নেই। আন্দ্রেস ইনিয়েস্তা, মেসি ও সুয়ারেসের সম্মিলিত চেষ্টার ফসল বার্সেলানোর প্রথম গোল। ৭২ হাজার সমর্থকের সামনে ১৬ মিনিটের সময় মেসির তুলে দেওয়া বল হেড করে জালে জড়ান সুয়ারেস। এর ৫ মিনিট পর মেসি ব্যবধান ২-০ করেন। ২৩ মিনিটে মারিয়েলের গোলে ব্যবধান কমায় সাম্পদোরিয়া। ৩৪ মিনিটে অসাধারণ ফ্রিকিকের গোলে ৩-১ এ দলকে এগিয়ে নেন মেসি। সাম্পদোরিয়ার বুদিমির ৭৭ মিনিটে দলের দ্বিতীয় গোল করলেও তারা হারাতে পারেনি মেসিদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে