,

অলিম্পিক থেকে শ্যামলী রায়ের বিদায়

45স্পোর্টস ডেস্ক : রিও অলিম্পিকে মেয়েদের আর্চারির ব্যক্তিগত ইভেন্টের প্রথম এলিমিনেশনস রাউন্ডেই হেরে বিদায় নিয়েছেন শ্যামলী রায়। রিও অলিম্পিকের পঞ্চম দিনে ৬৪ থেকে সেরা বত্রিশে ওঠার লড়াইয়ে ম্যাক্সিকোর গ্যাব্রিয়েলা বায়ার্দোর কাছে হেরেছেন বাংলাদেশি এই তিরন্দাজ।

শ্যামলী ৬-০ পয়েন্টে ব্যবধানে বায়ার্দোর কাছে পরাজিত হন। তবে প্রথম সেটে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শ্যামলীর স্কোর ২৭ আর বায়ার্দোর ২৮। তবে দ্বিতীয় সেটেও আর ঘুরে দাঁড়াতে পারেননি শ্যামলী (২৮-২৩) এবং তৃতীয় সেটে ২৮-২৫ স্কোরে হেরে যান তিনি।

অবশ্য রিও অলিম্পিকে শ্যামলী নিজের সেরাটা দিতে পারেননি। র‌্যাংকিং রাউন্ডেও ৭২০ এর মধ্যে ৬০০ স্কোর করেন তিনি, যেখানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে সেরা ৬১৮ স্কোর গড়েছিলেন। আর এই কারণে শ্যামলীকে শেষ বত্রিশে উঠার লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের দ্বাদশস্থানে থাকা বায়ার্দোর মুখোমুখিই হতে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা