,

হন্ডুরাসের হাতে আর্জেন্টিনার বিদায়!

5f9003739c827bb5b6ab0e47019b81d2-Argentinaঅলিম্পিক ফুটবলে পুঁচকে দলগুলোর চমকে দেওয়ার ইতিহাস অনেক পুরোনো। মূলত অনূর্ধ্ব-২৩ বয়সীদের দল খেলে বলে অঘটনও ঘটে বেশ। গতবারই তো ব্রাজিলকে হারিয়ে সোনা জিতেছে মেক্সিকো। ২০০০ অলিম্পিকে সোনা জিতেছিল ক্যামেরুন, এর আগেরবার নাইজেরিয়া। এসব তথ্য মাথায় রেখেও কিছুতেই যেন মেনে নেওয়া যাচ্ছে না গ্রুপ পর্ব থেকে আর্জেন্টিনার বিদায়। তাদের যে বাড়িতে পাঠিয়ে দিল হন্ডুরাস!

ক্যামেরুন-নাইজেরিয়ার তবু দীর্ঘ ফুটবল-ঐতিহ্য আছে। মেক্সিকোরও। হন্ডুরাসও একেবারে ফেলনা নয়। তিনবার বিশ্বকাপ খেলার কীর্তি আছে তাদেরও। কিন্তু ফিফা র‌্যাঙ্কিংয়ের ৮২ নম্বর দেশটির অলিম্পিক দল আর্জেন্টিনাকে বাড়ি পাঠিয়ে দেবে, এটা কেই-বা কল্পনা করেছিল!

কাল আর্জেন্টিনাকে ১-১ গোলে রুখে দিয়ে ‘ডি’ গ্রুপে পর্তুগালের সঙ্গী হয়ে কোয়ার্টার ফাইনালে চলে গেল হন্ডুরাসই। কোপা আমেরিকার হতাশা ভোলার ছোট কোনো উপলক্ষও পেল না আর্জেন্টিনা।

আর্জেন্টিনা আসলে হারতেই বসেছিল হন্ডুরাসের হাতে। জিততেই হবে এমন ম্যাচে ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে বসেছিল। সেই গোল শোধ হয়েছে ৯৩ মিনিটে। ততক্ষণে বাড়ি ফেরা তাদের নিশ্চিত।

হন্ডুরাসের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল-ব্যবধানে ছিটকে গেল আর্জেন্টিনা। এ কারণে আর্জেন্টিনাকে আসলে বাড়ি পাঠাতে মূল ভূমিকা রাখল পর্তুগালই, যাদের কাছে ২-০ গোলে হেরে এবারের অলিম্পিক শুরু করেছিল আর্জেন্টিনা। পরের ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে হারালেও হন্ডুরাসের গোল-ব্যবধান (০) পিছিয়ে রেখেছিল আর্জেন্টিনাকে (-১)।

আর্জেন্টিনা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। স্পট কিকে আবারও বুক ভাঙল তাদের। এবার অবশ্য টাইব্রেকারে নয়, পেনাল্টিতে। নবম মিনিটেই পেনাল্টি পেয়ে গিয়েছিল আর্জেন্টিনা। অ্যাঙ্গেল কোরেয়া গোলটা করতে পারেননি। হন্ডুরাস একটি পেনাল্টি মিস করলেও দ্বিতীয়টি থেকে গোল করতে ভোলেনি। মরিসিও মার্টিনেজ দুর্দান্ত ফ্রি কিক থেকে খেলায় সমতা ফেরালেও ততক্ষণে সর্বনাশ হয়েই গেছে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়নদের।

একই দিন অবশ্য বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোও বাড়ির পথ ধরেছে গ্রুপ পর্ব থেকেই। দক্ষিণ কোরিয়া ১-০ গোলে হারিয়ে দিয়েছে ২০১২-এর চ্যাম্পিয়নদের। জার্মানি ১০-০ গোলে ফিজিকে উড়িয়ে দিয়ে চলে গেছে শেষ আটে। আসল সময়ে ঝলসে উঠেছে ব্রাজিলও। ডেনমার্ককে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। দক্ষিণ আফ্রিকা-ইরাক ম্যাচটি ১-১ ড্র। এই দুই দলই প্রথম দুই ম্যাচে ব্রাজিলকে চমকে দিয়েছিল ড্র করে। এবার দুই দলই বাড়ির পথ ধরল! হেরে গিয়েও ব্রাজিলের সঙ্গী হিসেবে শেষ আটে উঠল ডেনমার্ক।

কোয়ার্টার ফাইনালে পর্তুগাল মুখোমুখি হবে জার্মানির, হন্ডুরাস দক্ষিণ কোরিয়ার, ব্রাজিল কলম্বিয়ার আর নাইজেরিয়া মুখোমুখি হবে ডেনমার্কের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে