,

রাজধানীতে তীব্র যানজট

1466356664_p-8কামাল হোসেন রাজধানীর কাজীপাড়া থেকে বাসে উঠেছেন সকাল নয়টায়, যাবেন পান্থপথের কর্মস্থলে। মাত্র সাত কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে তাঁর সময় লেগেছে দেড় ঘণ্টা। সকাল সাড়ে ১০টায় কামাল কর্মস্থলে পৌঁছান।
শুধু কামাল হোসেন একা নন, রাজধানীতে আজ সপ্তাহের শেষ কর্মদিবসে কর্মব্যস্ত অগণিত মানুষকে প্রচণ্ড যানজটে পড়তে হয়েছে। সরেজমিন ফার্মগেট ও আশপাশের এলাকা ঘুরে দেখা গেছে, বিজয় সরণি চন্দ্রিমা উদ্যানের সামনে, খামারবাড়ি এলাকায় ডাইভারশন দেওয়া হয়েছে। এতে কয়েক কিলোমিটার দুরে মিরপুরের শেওড়াপাড়া, আগারগাঁও, শেরেবাংলা নগর, তেজগাঁও, মহাখালী, ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় যানজট ছড়িয়ে যায়। এসব এলাকার প্রধান সড়কে বাস, প্রাইভেট কার, অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশাগুলোকে থমকে যেতে হয়েছে দীর্ঘ সময়। অনেক যাত্রীকে বাধ্য হয়ে বাস, রিকশা থেকে নেমে হেঁটে যেতে দেখা গেছে।
সকাল সাড়ে ১০টায় ট্রাফিক বিভাগের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খামারবাড়িতে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠান রয়েছে। এ জন্য রাজধানীর ফার্মগেট এলাকায় ডাইভারশন দেওয়া হয়েছে। এতে ঢাকার ব্যস্ততম এলাকাগুলোতে যানজট ছড়িয়ে পড়েছে। দুপুর ১২টা পর্যন্ত এই ডাইভারশন থাকবে।

সকাল সাড়ে সাতটায় শ্যামলী থেকে সিএনজি অটোরিকশা ভাড়া করে অফিসের উদ্দেশে রওনা দেন উজ্জ্বল হোসেন। সাড়ে আটটার দিকে আসাদগেটে আসার পর ডাইভারশনের কারণে তাঁকে বহনকারী অটোরিকশাটি কলাবাগানের দিকে। সেখান থেকে ধানমন্ডি হয়ে শাহবাগ যেতে উজ্জ্বল হোসেনের সময় চলে যায় আরও পৌনে এক ঘণ্টা। সকাল সোয়া নয়টায় তিনি শাহবাগে পৌঁছান।

উজ্জ্বল হোসেন বলেন, ‘সময় অপচয় হয়নি আমার। পকেট থেকে ভাড়া হিসেবে বাড়তি ১৫০ টাকাও গুনতে হয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা