,

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব গণবিরোধী : আলাল

 
নিজস্ব প্রতিবেদক : ফের গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবকে গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। এক বছর না যেতেই গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ থেকে সরে না আসলে মানুষ রাস্তায় নেমে আসবে বলেও মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন

alal

আলাল। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, গ্যাসের দাম বৃদ্ধির জন্য পেট্রোবাংলার গ্যাস কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) গণশুনানি চলছে। আগামী ১৮ আগস্ট পর্যন্ত এ শুনানি চলবে। ৮-৯ মাস আগেই গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে। এক বছর না যেতেই আবারো দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিইআরসি আইন অনুযায়ী এক বছরের মধ্যে দুইবার গ্যাসের দাম বাড়ানো অবৈধ। সুতরাং গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবের উপর যে শুনানি চলছে তা অবৈধ ও অযৌক্তিক। তিনি বলেন, গ্যাসের দাম বৃদ্ধির মতো গণবিরোধী এই উদ্যোগই প্রমাণ করে এরা জনবিচ্ছিন্ন। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ দলটির দফতরের দায়িত্বপ্রাপ্ত হিসেবে দীর্ঘদিন ধরে নিয়মিত ব্রিফ করে আসছেন। তার অনুপস্থিতিতে বুধবার মোয়াজ্জেম হোসেন আলাল বিএনপির পক্ষে ব্রিফ করেন। রিজভীর অনুপস্থিতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে আলাল বলেন, তার (রিজভী আহমেদ) ব্রিফ করার কথা থাকলেও সরকারের রোষাণলে পড়ে তিনি এ কাজ হতে বিরত রয়েছেন। তিনি আদালতের দ্বারস্থ হওয়ার অপেক্ষায় আছেন। সংবাদ সম্মেলনে বিএনপির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে