,

হীরার খনিতে অদ্ভুত জীবাশ্ম!

 
আন্তর্জাতিক ডেস্ক :সাইবেরিয়ার একটি হীরার খনিতে পাওয়া গেছে অদ্ভুত-দর্শন প্রাণীর জীবাশ্ম। উত্তর রাশিয়ার মিরনিনস্কি জেলার উদাচনি খনিতে শ্রমিকরা কাজ শুরু করেছিলেন আর পাঁচটা দিনের মতোই। কিন্ত খননকার্য কিছুদূর এগনোর পরেই এক বিদঘুটে প্রাণীর দেহের কাঠামো উঠে আসে বালির ভিতর থেকে।
ima_46005
খবর যায় প্রত্নতত্ত্ব বিভাগে। বিশেষজ্ঞরা এসে বুঝতে পারেন, আবিষ্কৃত দেহাংশটি আসলে একটি জীবাশ্ম বা ফসিল। যে প্রাণীটির জীবাশ্ম পাওয়া গেছে, তার আকৃতি খুব বড় নয়। খুলিটি শক্ত, এবং মুখের ভিতর লম্বা ও শক্তপোক্ত শ্বদন্ত রয়েছে।

এই শ্বদন্ত থেকে বোঝা যাচ্ছে প্রাণীটি ছিল মাংসাশী। খনি শ্রমিকরা ভেবেছিলেন এটি বোধহয় আদপে কোনো ছোটখাটো ডাইনোসরের দেহ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তা নয়। বরং প্রাণীটি হল, আধুনিক উলভেরিন গোত্রের কোনও পূর্বপুরুষ। এই উলভেরিন হল ছোটখাটো ভাল্লুক জাতীয়, বড় শ্বদন্ত সম্পন্ন মাংসাশী প্রাণী। মাস্টেলিডা পরিবারভুক্ত ভোঁদড়, বেজি, কিংবা নকুলের মতোই আর একটি মাংসাশী প্রাণী হল উলভেরিন।

বিশেষজ্ঞরা বলছেন, কোনোভাবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এই প্রাণীটি বালি চাপা পড়ে গিয়েছিল, এবং সেই অবস্থাতেই সেটি মমিতে পরিণত হয়। যথেষ্ট ভালোভাবেই মমি হয়েছিল। কারণ প্রাণীটির গায়ের চামড়া এবং লোম এখনও অক্ষুণ্ণ রয়ে গিয়েছে। এমনকী তার খুলির ভিতরে মস্তিস্কের কিছুটাও অবশিষ্ট রয়েছে এখনও।

কিন্তু কতদিন আগে জীবিত ছিল এই প্রাণী? সেই নিয়ে দ্বন্দ্বে বিজ্ঞানীরা। যে অঞ্চলে জীবাশ্মটি মিলেছে সেখানকার বালি মেসোজাইক যুগের, অর্থাৎ প্রায় ২৫ থেকে ২৬ কোটি বছরের পুরনো।

এই যুগটি জীববিবর্তনের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ এই সময়েই সারা পৃথিবীতে সরীসৃপ, স্তন্যপায়ী ও ডাইনোসররা বিস্তারলাভ করে। আবার এই পর্বেরই শেষ দিকে পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যায় বেশ কিছু প্রাণীও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা