,

অবশেষে বাংলাদেশীদের জন্য উন্মুক্ত হলো সৌদি শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক : সীমিত আকারে কিছু নারী শ্রমিক গেলেও ২০০৮ সাল থেকে মূলত বাংলাদেশিদের জন্য বন্ধই ছিলো সৌদি আরবের শ্রমবাজার। অবশেষে সাত বছর পর বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। বুধবার (১০ আগষ্ট) দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ।

soudi
বুধবার দেশটির শ্রম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বলে জানান গোলাম মসীহ। এখন থেকে দক্ষ ও অদক্ষ সব ধরনের শ্রমিক সৌদি আরবে গিয়ে কাজ করতে পারবেন। রাষ্ট্রদূত আরো জানান জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরের পর পরই খুলতে শুরু করে জনশক্তি রপ্তানির জট। সৌদি আরবে কয়েক লাখ বাংলাদেশি বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছে। সেদেশের শ্রমবাজারে বাংলাদেশীদের অনেক সুনাম চাহিদা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা