,

সৌদিতে আগুনে পুড়ে ৪ বাংলাদেশি ‍নিহত

420160810180550নিউজ ডেস্ক : সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। এয়ারকুলারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ।

বুধবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্ল‍া (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

নিহতদের পরিবার সূত্র ও খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহতরা সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন।

বুধবার বিকেলে কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই পুড়ে তাদের মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা