,

সিংহের সঙ্গে সেলফি তোলায় জাদেজার জরিমানা

photo-1470844281স্পোর্টস ডেস্ক : ভারতীয় দলের হয়ে এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে আছেন ররীন্দ্র জাদেজা। সেখানে বসেই হয়তো দুঃসংবাদটি পেয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার। সিংহের সঙ্গে সেলফি তোলায় ২০ হাজার রুপি জরিমানা গুনতে হয়েছে তাঁকে।

ওয়েস্ট সফরে যাওয়ার আগেই স্ত্রীকে সঙ্গে নিয়ে বনে ঘুরিতে গিয়েছিলেন জাদেজা। সেখানেই সিংহের সঙ্গে কয়েকটি সেলফি তুলেছিলেন তিনি। কিন্তু সেটা ভারতীয় আইন বিরুদ্ধ। তাই জাদেজাকে গুজরাটের বন বিভাগ থেকে ২০ হাজার রুপি জরিমানা করা হয়।

জাদেজা ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকায় তাঁর শশুর হরদেবসিন সোলাঙ্কি জরিমানা দিয়ে ব্যাপারটি নিষ্পত্তি করেন।

গত জুনে বনে ঘুরতে গিয়ে জাদেজা ও তাঁর স্ত্রী সিংহের সঙ্গে বেশ কিছু সেলফি তুলেছিলেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। ছাদ খোলা জিপে করে এই সেলফি তোলেন তিনি। সেখানে দেখা যায়, গাড়ি থামিয়ে জাদেজা সেলিফি তুলছেন, তাঁর পেছনে গাছের নিচে শুয়ে আছে কয়েকটি সিংহ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা