,

হামলায় আইএসের সম্পৃক্ততা পাওয়া যায়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

kamal_118870নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলায় ইসলামিক স্টেট (আইএস) বা আন্তর্জাতিক কোনো জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ বুধবার বিকেলে রাজধানীর কদমতলীতে শ্যামপুর থানা আওয়ামী লীগ আয়োজিত জঙ্গিবিরোধী আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি হামলার ঘটনা তদন্ত করে এসব হামলার পেছনে হয় আনসারুল্লা বাংলা টিম অথবা জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের সম্পৃক্ততা পাওয়া গেছে।

আসাদুজ্জামান খাঁন বলেন, জঙ্গি দমনে বর্তমান সরকার বদ্ধপরিকর। বাংলাদেশে জঙ্গি হামলায় কারা মদদ দিচ্ছে সাধারণ জনগণের কাছে তা পরিষ্কার। দেশি ও আন্তর্জাতিক একটি গোষ্ঠীর চক্রান্তেই এসব ঘটনা ঘটানো হচ্ছে।

অনুষ্ঠানে শ্যামপুর থানা আওয়ামী লীগের ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা ছাড়া ঢাকা-৪ আসনের সংসদ সদস্য আবু হোসেন বাবলা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা