,

বাণিজ্যিক ব্যাংকে যুক্ত হলো সীমান্ত ব্যাংক

simanto20160810202300বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিষ্ঠিত সীমান্ত ব্যাংকে তফসিলি বা বাণিজ্যিক ব্যাংকে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭টিতে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় চলতি বছরের ১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৩৭ (২) (এ) এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২১ জুলাই ২০১৬  বৃহস্পতিবার হতে সীমান্ত ব্যাংক লিমিটেডকে তফসিলি ব্যাংকরূপে তালিকাভুক্ত করা হলো।

নতুন এ সীমান্ত ব্যাংকের অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা।

জানা গেছে, সেনাবাহিনীর ব্যবস্থাপনায় পরিচালিত ট্রাস্ট ব্যাংকের আদলে সীমান্ত ব্যাংক স্থাপন করেছে বিজিবি। এ ব্যাংকের কার্যক্রমও হবে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতোই। তবে ব্যাংকে চাকরি ও ঋণের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন বিজিবির কর্মকর্তা ও কর্মচারীসহ তাদের পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে