,

সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানার নাশকতার পাঁচ মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র গ্রহণ করে এ পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

untitled-6_51121

পাঁচ মামলায় মোট গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি হলেন ১০৮ জন। তবে সব মামলায় একই আসামি থাকায় ২৪ জন ধরা হয়েছে।

পরোয়ানাভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন- হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা মীর সরাফত আলী সফু, মারুফ কামাল খান সোহেল ও সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া।

উল্লেখ্য, ২০১৫ সালের প্রথম দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে দারুস সালাম থানা এলাকায় নাশকতার অভিযোগে এ মামলাগুলো করে পুলিশ। ২০১৬ সালের প্রথম দিকে দারুস সালাম থানার পুলিশ আসামিদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা