,

মোদিকে গায়ে জড়ালেন রাখি

 

বিনোদন ডেস্ক : বিতর্কিত হয়ে খবরে আসার বিষয়টি রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছেন বলিউডের ‘আইটেম কুইন’ খ্যাত রাখি সাওয়ান্ত। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকা পোশাক পরে নতুন বিতর্কের জন্ম দিলেন তিনি।

Rakhi1470826508

ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাখি। সেখানে তার পরনে ছিল কালো রঙের লো কাট স্কার্ট এবং যার পুরোটাই নরেন্দ্র মোদির ছবি আঁকা। শুধু তাই নয় কিছু কিছু ছবি উদ্দেশ্য প্রণীতভাবে বিশেষস্থানে বসানো বলে ধারণা করা হচ্ছে। পোশাকটি পরে অনুষ্ঠানে নাচতেও দেখা গেছে তাকে।

নরেন্দ্র মোদির ছবি আঁকা পোশাক পরিহিত রাখির ছবি অনলাইনে প্রকাশের পর থেকেই তা নিয়ে শুরু হয় নিন্দার ঝড়। অনেকেই মনে করছেন, এ কাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে।

এফআইএ শিকাগোর একজন ট্রাস্টি শরীফ বিষয়টিতে খুবই হতাশ হয়েছেন। তার মতে- এটি নরেন্দ্র মোদিকে অপমান করা হয়েছে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিশ্চিত সংশ্লিষ্ট কর্মকর্তা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন কারণ তিনি তার দায়িত্ব সম্পর্কে ভালোভাবে জানেন। আমি আশা করছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি আঁকা অর্ধনগ্ন পোশাক পরার কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন।’

এর আগে নানা কারণে বিতর্কিত হয়েছেন রাখি। সর্বশেষ গত জুলাইয়ে হিন্দু ধর্মাবলম্বীদের দেবতা বাল্মীকিকে নিয়ে অবজ্ঞাসূচক মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা