,

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি লাঞ্ছনার ঘটনার বিচারিক তদন্তের নির্দেশ

 

 

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জে স্কুল শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় পুলিশের দায়ের করা তদন্ত প্রতিবেদনকে অসম্পূর্ণ উল্লেখ করে বিচারিক তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
ডেপুটি এটর্নি জেনারেল মোতাহের হোসেন বিবিসিকে জানিয়েছেন হাইকোর্টের একটি বেঞ্চ পুরো ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য ঢাকা মহানগর হাকিমকে নির্দেশ দিয়েছেন।
আদালতের নির্দেশ অনুযায়ী ওই প্রতিবেদন ৩রা নভেম্বর জমা দিতে হবে এবং ৬ই নভেম্বর তার ওপর শুনানি অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

160519142600_shyamal_kanti_bhakta_640x360_bbc_nocredit
মিস্টার হোসেন জানান পুলিশের প্রতিবেদনকে অসম্পূর্ণ উল্লেখ ছাড়াও আদালত বলেছে নারায়ণগঞ্জের যে বিচারক ওই প্রতিবেদনকে নথিভুক্ত করেছে তিনি বিচারিক দৃষ্টিভঙ্গি (জুডিশিয়াল মাইন্ড) প্রয়োগ করেননি।
আদালত বলেছে নারায়ণগঞ্জর পুলিশ প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে।ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৩মেই নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার উচ্চ বিদ্যালয়ে প্রকাশ্যে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছিলো।
পরে এ ঘটনার ভিডিওতে দেখা যায় স্থানীয় সাংসদ সেলিম ওসমান শিক্ষককে কান ধরে ওঠ বস করা হচ্ছেন।
পরে বিবিসিকে মিস্টার ওসমান বলেছিলেন ধর্ম অবমাননা করায় ক্ষুব্ধ জনতার হাত থেকে শিক্ষককে বাঁচাতে এ ছাড়া আর কোন বিকল্প ছিলোনা তার হাতে।
মিস্টার ভক্ত অবশ্য ধর্ম অবমাননার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন।
পরে এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন মিস্টার ওসমান।
কিন্তু এ ঘটনায় পুলিশ আদালতে যে প্রতিবেদন দিয়েছে তাতে সাংসদ ও শিক্ষক দুজনকেই পরিস্থিতির শিকার বলে উল্লেখ করা হয়েছে।
আজ হাইকোর্ট এ প্রতিবেদনকেই অগ্রহণযোগ্য ও অসম্পূর্ণ আখ্যায়িত করে বিচারিক তদন্তের নির্দেশ দিলো।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা