,

নবীনগরে ধর্ষনের অভিযোগে ডাক্তার গ্রেফতার

grafterনবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌরসদরে‘মা’হাসপাতালে নিয়োজিত ডাক্তার দীনেশ চন্দ্র দেব নাথ কে ধর্ষনের অভিযোগে গতকাল বুধবার(১০/৮)পুলিশ তার কর্মস্থল হাসপাতলের চেম্বার থেকে গ্রেফতার করে। ঢাকা যাত্রাবাড়ি মেট্রোপলিটন থানার পুলিশ নবীনগর থানা পুলিশের সহায়তায় ধর্ষনের মামলায় অভিযুক্ত ওই ডাক্তারকে গ্রেফতার করে। জানাযায়, ঢাকা দনিয়া এলাকার মাতুয়াইল গ্রামের রোজিনা আক্তার পায়েল(নার্স)এর সাথে মেঘনা থানার মুক্তিনগর এলাকার একটি প্রাইভেট হাসপাতালে চাকুরির সুবাদে পরিচয় হয়। ওই ডাক্তার পায়েল তালাক প্রাপ্ত জেনে তার সাথে নানা কৌশলে বন্ধুত্ব সম্পর্ক গড়ে তুলে। এক পর্যায় উভয় উভয়কে ভাল লেগে যায় তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে মুসলমান হওয়ার হলফনামা তৈরী করে অবৈধ সম্পক গড়ে তুলে।
২০১৪ সালে কুমিল্লা রিয়েল জেনারেল ডায়গনষ্টিক সেন্টারে চাকুরিরত অবস্থায় একজন মৌলভী ডেকে বিয়ে করে বাসা ভাড়া করে দু’জনে বসবাস করতে থাকে। মুসলমান হওয়ার ওই হলফনামায় তার নাম দেয়া হয় জিহাদুল ইসলাম। এরই মধ্যে পায়েল দুইবার গর্ভবর্তী হলে নানা ছলচাতুুড়ির কৌশলে গর্ভপাত ঘটায়। তার এই ছলচাতুুড়ি পায়েলের কাছে ধরা পরলে পায়েল কাবিনের জন্য চাপ দেয়। গত ৪মাস যাবৎ ওই ডাক্তার পায়েলকে এড়িয়ে চলে এবং যোগাযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে সত্যিকার স্ত্রীর অধিকার পেতে পায়েল গত ৮ জুলাই যাত্রাবাড়ি থানায় এ মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত কর্মকর্তা এস আই আজিজুল হক বলেন, প্রাথমিক তদন্তে মামলায় বিবরনের সত্যতা পাওয়ায় আমরা তাকে নবীনগর থানার পুলিশের সহায়তায় গ্রেফতার করি ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা