,

ব্রাহ্মনবাড়িয়া শহরে অবৈধ গ্যাস লাইন সংযোগ বিচ্ছিন্ন

FB_IMG_1468669939025আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অন্তত ৬০/৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া এক গ্রাহককে জরিমানাও করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর শহরেরর সরকার পাড়া এলাকায় জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম মুসা আমাদের কে  জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের সরকার পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে অন্তত ৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে একই এলাকার জোৎস্না বেগম (৬৫) নামে এক গ্রাহককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা