,

আশুগঞ্জে ভুল চিকিৎসায় খেসারতে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

file (11)নিজস্ব  প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভুল চিকিৎসায় কুলসুম বেগম (২২) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নূর মেডিকেল সেন্টার নামে একটি বেসরকারি ক্লিনিকে কুলসুমের মৃত্যু হয়। নিহত কুলসুম উপজেলার আড়াইসিধা গ্রামের সোহেল মিয়ার স্ত্রী। এ ঘটনা নিয়ে ক্লিনিকটিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

নিহতের স্বামী সোহেল মিয়া জানান, মঙ্গলবার প্রসব বেদনা শুরু হলে দুপুর ৩টার দিকে কুলসুমকে নূর মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে প্রথমে কুলসুমের নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ডা. আবদুল্লাহ আল মাহমুদ নজরুল ও তার স্ত্রী ডা. শাহান আরা বেগম অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আমি তাদেরকে বলেছিলাম আপনারা সঠিকভাবে অস্ত্রোপচার করতে পারবেন কিনা, তারা বলেছেন পারবেন। কিন্তু তাদের ভুল চিকিৎসার জন্য রাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয় আমার স্ত্রীর পরবর্তীতে মৃত্যু হয় তার।

তবে ভুল চিকিৎসার অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে ডা. আবদুল্লাহ আল মাহমুদ নজরুল ও ডা. শাহান আরা বেগমের মোবাইলে একাধিকবার যোগাযোগে চেষ্টা করেও তাদেরকে পাওয়া যায়নি।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, রোগী ভুল চিকিৎসায় মারা গিয়াছে এই ঘটনা সত্যতা পাওয়া গেছে। এখনো মামলার ব্যাপারে কেউ থানায় আসেনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ