,

বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে কাজী কামালের পদত্যাগ

magura-kamal-editনিউজ ডেস্ক : মাগুরা-২ আসনের আলোচিত সাবেক এমপি কাজী কামাল বিএনপির নবগঠিত কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন।

নতুন কমিটিতে তিনি নির্বাহী সদস্য মনোনীত হয়েছিলেন।

বিএনপির চেয়ারপারসনের বরাবরে প্রেরিত পদত্যাগপত্রের ফটোকপি বুধবার তার ব্যক্তিগত সহকারি একে আজাদ মাগুরা সাংবাদিকদের কাছে বিতরণ করেছেন।

এ চিঠিতে কারো সুনির্দিষ্ট নাম উল্লেখ না করে কাজী সালিমুল হক কামাল অভিযোগ করেছেন যে, এমন একজনকে দলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে সে ওই পদের উপযুক্ত নয়। ওয়ান ইলেভেনের সময় তার ভূমিকা ছিল প্রশ্নবোধক।

জিকিউ গ্রুপের মালিক শিল্পপতি কাজী সলিমুল হক কামাল ১৯৯৪ সালে বিএনপির মনোনয়নে মাগুরা-২ আসনের বহুল আলোচিত উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের নির্বাচনে একই আসন থেকে সাংসদ হন। ওই বছর তিনি মাগুরা জেলা বিএনপির সভাপতি হন।

১৯৯৪ সালে মাগুরা-২ আসনের উপনির্বাচনে কাজী সালিমুল হক কামালকে নির্বাচিত করাতে ক্ষমতাসীন বিএনপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলে তৎকালীন বিরোধী দলের ব্যাপক আন্দোলনের ফলে পরবর্তীতে দেশে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আসে।

২০০১ সালে বিএনপি সরকারের সময়ে দলের প্রভাবশালী এই নেতা ওয়ান ইলেভেনের সময় জিয়া অফানেজ ট্রাস্ট মামলার আসামি হয়ে আবার আলোচনায় আসেন। ওই মামলায় দলীয় প্রধান খালেদা জিয়াও আসামি রয়েছেন।

কাউন্সিলের সাড়ে চার মাস পর শনিবার মহাসচিব ফখরুল এক সংবাদ সম্মেলনে চেয়ারপারসন খালেদা জিয়া অনুমোদিত জাতীয় স্থায়ী কমিটি, ৭৩ সদস্যের উপদেষ্টা কাউন্সিল ও ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণার পরপরই উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু এবং সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম পদত‌্যাগের ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা