,

হলিউডের ছবিকেও প্রিয়াঙ্কার ‘না’!

priyanka-1024বিনোদন ডেস্ক :প্রিয়াঙ্কা চোপড়াভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এখন পশ্চিমা সংস্কৃতি জগতেও এক পরিচিত মুখ। দিনে দিনে সেদিকে তাঁর ব্যস্ততা বেড়েই চলেছে। কিছুদিন আগে জানিয়েছিলেন, ২০১৭ সালের মাঝামাঝি পর্যন্ত নতুন কোনো হিন্দি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন না। কারণ, এই সময়টা তিনি আমেরিকান টিভি সিরিয়াল ‘কোয়ান্টিকো’র দ্বিতীয় কিস্তির কাজ নিয়ে ব্যস্ত থাকবেন। প্রিয়াঙ্কার এমন ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন, ঘরের মেয়ে বুঝি আর ঘরে রইল না। বলিউডকে ধীরে ধীরে বিদায় জানিয়ে হয়তো হলিউডেই থিতু হওয়ার কথা পরিকল্পনা করছেন এই নায়িকা—এমন ধারণাও করেছিলেন অনেকে।

বিষয়টা খোলাসা করতে প্রিয়াঙ্কা নিজেই এবার এগিয়ে এসেছেন। জানিয়েছেন, কেবল বলিউডের ছবি নয়, হলিউডের ছয়টিরও বেশি ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। ‘কোয়ান্টিকো’র শুটিং নিয়ে ব্যস্ততার কারণেই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। প্রিয়াঙ্কা বলেন, ‘অনেক ছবির প্রস্তাব পাচ্ছি। বেশির ভাগই ফিরিয়ে দিতে হচ্ছে। এখন থেকে হলিউড ও বলিউডের ছবির সবচেয়ে সেরা প্রস্তাবেই কেবল সাড়া দেব।’

প্রিয়াঙ্কার কথার সুরে মনে হলো, বছরে দুটির বেশি ছবিতে তাঁকে দেখার সম্ভাবনা এখন ক্ষীণ। ফিল্মফেয়ার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা