,

রাহুল ফিফটি করেও আউট হন!

-rahulস্পোর্টস ডেস্ক : রোস্টন চেজকে ধন্যবাদ দেওয়া উচিত সবার। নাকি ক্রেইগ ব্রাফেটকে? এ দুজনে মিলেই তো লোকেশ রাহুলকে ফেরালেন কাল। ঠিক ৫০ রানের মাথায়। মানে ফিফটি করেই আউট হলেন রাহুল। এর ফলেই তো জানা গেল, ভারতীয় এই ওপেনার তাহলে ফিফটি করে আউটও হন!

খুলেই বলা যাক বিষয়টি। মাত্র ৬ টেস্টের ক্যারিয়ার রাহুলের। শুদ্ধ ক্রিকেটীয় সব শট ও ব্যাকরণ মেনে করা ব্যাটিং দিয়ে এরই মাঝে নজর কেড়েছেন। আরেকটি কারণে আলোচনায় এসেছেন তিনি। রাহুল মানেই যেন ‘হয় হিরো, নয় জিরো!’ সেন্ট লুসিয়া টেস্টের আগে ১১ ইনিংসে ৩টি সেঞ্চুরি করেও গড় মাত্র ৩৭.৬৩! মোট রান ছিল ৪১৪। এর মাঝে ৩টি সেঞ্চুরি থেকেই ৩৭৬ রান। চতুর্থ সর্বোচ্চ ইনিংসটি ১৬ রানের! অন্য ইনিংসগুলোতে তো দুই অঙ্কেই আসতে পারেননি!

রাহুল মানেই তাই ধারণা গেড়ে গিয়েছিল, ‘হয় ছক্কা, নয় অক্কা’ ধরনের ব্যাপার-স্যাপার। করলে সেঞ্চুরি, না করলে নাই! সেই রাহুল কাল ফিফটি করেই থামলেন। কে জানে, এ জন্যই হয়তো ব্রাফেটের নিশ্চিত ক্যাচটি দেখেও উইকেটে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে ছিলেন রাহুল। ভাবখানা এমন, ‘আরে আমি তো মাত্রই ফিফটি করলাম, আউট হলাম কীভাবে!’

কিন্তু অবিশ্বাস নিয়েও মাঠ ছাড়তে হলো রাহুলকে। আর ক্যারিয়ারের প্রথম তিন ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার রেকর্ডটিকে আর চারে নিতে পারলেন না রাহুল। তিনে আটকা পড়ে মোহাম্মদ আজহারউদ্দিনের সঙ্গে রেকর্ড ভাগাভাগি করেই খুশি থাকতে হলো তাঁকে। আজহারউদ্দিনের পর প্রথম ভারতীয় হিসেবে ক্যারিয়ারের প্রথম তিন ফিফটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন রাহুল। তিনটি সেঞ্চুরিই দেশের বাইরে!

প্রথম তিনটি সেঞ্চুরিই দেশের বাইরে করেছেন, এমন কীর্তি আর মাত্র দুজন ভারতের ওপেনারের আছে। ভিনু মানকড় আর সুনীল গাভাস্কার। গাভাস্কারের অবশ্য ক্যারিয়ারের প্রথম আট সেঞ্চুরির একটিও দেশের মাটিতে নয়!

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ