,

প্রথমবার ওমরাহ্’র জন্য ফি নেবে না সৌদি সরকার

234313_1তেল ছাড়া অন্যান্য খাত থেকে রাজস্ব আদায়ে বেশকিছু গুরুত্বপ‍ূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে প্রথমবার হজ বা ওমরাহ্ পালনকারীদের কাছ থেকে কোনো ফি নেওয়া হবে না।
গত ৭ আগস্ট (রোববার) সৌদি মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে পাস হয় ভিসা ফি’র নতুন নীতি। চলতি বছরের অক্টোবর থেকে নতুন এ আইন কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পাস হওয়া নতুন নীতিতে কেউ প্রথমবার হজ বা ওমরাহ্ করতে সৌদি আরব আসতে চাইলে তাকে কোনো প্রকার ফি দিতে হবে না। দ্বিতীয়বার কেউ ওমরাহ্ বা হজ করতে চাইলে তাকে দুই হাজার সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় ৪০ হাজার টাকা) ফি দিতে হবে।
নতুন এ ভিসা ফি তালিকায় দেখা যায়, কোনো বিদেশি নাগরিক মাল্টিপল এক্সিট রি-এন্ট্রি ভিসা নিতে চাইলে প্রথম ছয় মাসের জন্য তিন হাজার রিয়াল, এক বছরের জন্য পাঁচ হাজার রিয়াল এবং দুই বছরের জন্য দিতে হবে আট হাজার রিয়াল।
এদিকে কোনো বিদেশি দুই মাসের জন্য সৌদি আরব ত্যাগ করলে দু’শ’ রিয়াল ফি দিতে হবে। তবে ইকামার মেয়াদ পর্যন্ত সৌদি আরবের বাইরে থাকলে তাকে প্রতিমাসে দিতে হবে অতিরিক্ত ১শ’ রিয়াল।
তেল ছাড়া অন্যখাত থেকে রাজস্ব আদায়ের পরিকল্পনার অংশ হিসেবে সৌদি সরকারের এ নতুন ভিসা ফি নীতিমালা পাস করেছে সৌদি সরকার।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, প্রথমবার ওমরাহ্ বা হজ করতে আসলে ভিসা বাবদ ইতিপূর্বে যে ফি দিতে হতো তা দিতে হবে না। তবে অন্যান্য আনুষঙ্গিক ফি প্রদান করতে হবে।
উৎসঃ বাংলানিউজ24

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা