,

ব্রাহ্মনবাড়িয়ায় পুলিশের বিশেষ অভিযানে জামায়তে ইসলামীর নেতা আটক

grafer-নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় মাহবুবুর রশিদ (৫৫) নামে জেলা জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে পৌরশহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুল থেকে তাকে আটক করা হয়।

আটক মাহবুবুর রশিদ পৌরশহরের দক্ষিণ পৈরতলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে। তিনি জেলা জামায়াতের রোকন।

সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের  জানান, শহরের মধ্যপাড়ার ক্রিয়েটিভ স্কুলে জেলা জামায়াতের গোপন বৈঠক চলছে এমন গোপন সংবাদের ভিত্ততে সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে জেলা জামায়াতের রোকন মাহবুবুর রশিদকে আটক করে। এ সময় বাকিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠকে মিলিত হয়েছিল।তার  কাছ থেকে অনেক জিহাদি বই ও লিফল্যাট উদ্ধার করা হয়।  নাশকতা পরিকল্পনার মামলায় দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা