,

দাড়ি চুলকানি দূর করবেন যেভাবে

photo-1470809257নিউজ ডেস্ক : যাঁদের দাড়ি আছে, তাঁদের প্রায়ই দাড়ি চুলকানোর সমস্যায় পড়তে হয়। সাধারণত শুষ্ক ত্বক হলো দাড়ি চুলকানোর কারণ। এর জন্য সবচেয়ে জরুরি মুখ পরিষ্কার রাখা। জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ে জানানো হয়েছে দাড়ি চুলকানি দূর করার কিছু উপায়ের কথা।

সি বাটার
দাড়ি চুলকানোর মূল কারণ হলো শুষ্ক ত্বক। সি বাটারের মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট; আছে ভিটামিন-এ, ভিটামিন-সি। এগুলো বিষাক্ত ফ্রি রেডিক্যালের সঙ্গে লড়াই করে। এতে দাড়ি নরম হয় এবং চুলকানি কমে। সি বাটারকে ত্বকের মধ্য দিয়ে ম্যাসাজ করুন। পাশাপাশি ত্বককে সব সময় আর্দ্র রাখার চেষ্টা করুন।

অ্যালোভেরা
অ্যালোভেরা মৃতকোষ দূর করে এবং দাড়ির বৃদ্ধি ভালো করে। অ্যালোভেরার জেল একটি পাত্রে নিন। একটি তুলার বলের মধ্যে জেল লাগিয়ে মুখ ও ঘাড়ে লাগান। এভাবে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে এর পর মুখ ধুয়ে ফেলুন।

চন্দন
চন্দনের মধ্যে শুধু সুগন্ধই নেই, এর আছে আরো গুণ। এটি ত্বকের চুলকানি কমাতেও কাজ করে। এক থেকে দুই চামচ চন্দনের গুঁড়া আধা বা এক চা চামচ কাঁচা দুধের মধ্যে দিন। ঘাড়, মুখ ও দাড়ির মধ্যে মাখুন। শুষ্ক হতে দিন। ঠান্ডা পান দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

টি ট্রি অয়েল
টি ট্রি অয়েলের মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিবায়োটিক উপাদান। পাশাপাশি রয়েছে প্রদাহরোধী উপাদান। এটি মৃতকোষ দূর করে এবং চুলকানি প্রতিরোধ করে। সামান্য টি ট্রি অয়েল আঙুলে নিয়ে মুখে ঘষুন।

পুদিনা পাতার তেল
পুদিনা পাতার তেল ত্বকের আর্দ্রতা বজায় রাখে। এটি চুলের ফলিসেলকে উদ্দীপ্ত করে এবং প্রদাহের বিরুদ্ধে কাজ করে। চার ফোঁটা পুদিনা পাতার তেল এক কাপ পানির মধ্যে নিন। এর পর দাড়িতে মাখুন।

নিমের তেল
নিম ত্বকের জন্য ভালো। দাড়িকে সংক্রমণের হাত থেকে রক্ষা করতে এবং মুখের ত্বককে ভালো রাখতে নিমের তেল মাখতে পারেন। ঘুমের আগে কয়েক ফোঁটা নিমের তেল নিয়ে দাড়িতে মাখুন। এতে ত্বক নরম হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ