,

রাঙামাটিতে অস্ত্রসহ জেএসএস কর্মী আটক

Rangamati_Attok_pic01নিউজ ডেস্ক : রাঙামাটি-খাগড়াছড়ি সীমান্তে অবৈধ অস্ত্রসহ নির্ভিক চাকমা (৩৫) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি নিজেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী বলে দাবি করেছেন।

বুধবার ভোর ৬টার দিকে তাকে সীমান্তবর্তী এলাকা সিজক খাগড়াছড়ি পাড়া থেকে আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, রাঙামাটির-খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকার সিজক খাগড়াছড়ি পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটির লংগদু উপজেলা জোন কমান্ডার লে. কর্নেল মো. আব্দুল আলিম চৌধূরীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। এ সময় অবৈধ অস্ত্রসহ আটক করা হয় নির্ভিক চাকমাকে। পরে তার ঘর তল্লাশী করে ২টি বিদেশি পিস্তল, ১টি এলজি, ১টি গাদা বন্দুক, গুলি, ২টি মোবাইল, নগদ টাকা, চাঁদার বেগ, সামরিক পোশাক, ১টি টেপসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে বাঘাইছড়ি উপজেরা থানায় হস্তান্তর করা হয়

জানা গেছে, তার নামে রাঙামাটির-খাগড়াছড়ি সীমান্তবর্তী এলাকার সিজক খাগড়াছড়ি পাড়ায়সহ বেশ কয়েকটি এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

বাঘাইছড়ি উপজেলা থানার কর্মকর্তা মো. আবুল কালাম এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চাঁদাবাজির অভিযোগে অবৈধ অস্ত্রসহ যৌথ বাহিনীর দল নির্ভিক চাকমা নামে একজনকে আটক করেছে। তাকে বাঘাইছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা