বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সার ভুলে কাপ জিতল রিয়াল

Asensioস্পোর্টস ডেস্ক : শিরোনাম দেখে ভ্রু কুঁচকে উঠছে? ভাবছেন, কাল রাতে রিয়াল মাদ্রিদের খেলা তো ছিল সেভিয়ার সঙ্গে। আন্দালুসিয়ান ক্লাবটিকে ৩-২ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জিতেছে রিয়াল। কিন্তু এ ম্যাচের ফল অন্য রকমও হতে পারত। কাল রিয়ালকে প্রথম গোল এনে দিলেন যে মার্কো এসেনসিও, তাঁর তো থাকার কথা ছিল ন্যু ক্যাম্পে, হওয়ার কথা ছিল মেসি-নেইমারদের সতীর্থ!

মায়োর্কায় জন্ম নেওয়া এসেনসিও প্রতিভার বিচ্ছুরণ দেখিয়ে বেড়াচ্ছেন একদম শৈশব থেকে। এতটাই যে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই ক্লাবই কিশোর এসেনসিওকে দলে টানতে চেয়েছিল। কিন্তু এসেনসিও নিজের শহরের ক্লাবকেই বেছে নেন। মাত্র এক মৌসুম দ্বিতীয় বিভাগে খেলার পরই ২০১৪-১৫ মৌসুমের শুরুতেই তাঁর জন্য মায়োর্কার দারে হাজির হয় স্প্যানিশ দুই পরাশক্তি। ছোটবেলা থেকে বার্সেলোনার ভক্ত হওয়ায় এসেনসিও কাতালান ক্লাবটিকেই বেছে নেন।

মায়োর্কা ও বার্সেলোনার মধ্যে চুক্তিও হয়ে যায়। মাত্র ৪ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় প্রায় যোগ দিয়েই ফেলেছিলেন এসেনসিও। কিন্তু অর্থটা কীভাবে দেওয়া হবে, তা নিয়ে একমত হতে পারেনি দুই ক্লাব। মায়োর্কা চেয়েছিল ৪ মিলিয়ন ইউরো প্রথমেই দিয়ে দেওয়া হোক। আর বার্সেলোনা চেয়েছিল কিস্তিতে সে অর্থ দিতে, সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন শর্ত জুড়ে দিল তারা। মায়োর্কা সে প্রস্তাব ফিরিয়ে দিতেই দৃশ্যপটে চলে এল রিয়াল। ২০১৪ সালের ৫ ডিসেম্বর ৩.৯ মিলিয়ন ইউরোর চুক্তিতে রিয়াল দলে টানে তাঁকে। বাকি মৌসুমটা মায়োর্কাতেই ধারে পার করেন এসেনসিও।

২০১৫ মৌসুমের শুরুতেই স্পেনকে অনূর্ধ্ব-১৯ ইউরোর শিরোপা এনে দেন এসেনসিও। ওই প্রতিযোগিতার সেরা খেলোয়াড় এই মিডফিল্ডার গত মৌসুমটা আবারও ধারে খেলতে যান এস্পানিওলে। কাতালান ক্লাবটিতে রীতিমতো আলো ছড়িয়েছেন এসেনসিও। গত মৌসুমে এস্পানিওলের ৫৫ ভাগ গোলেই জড়িত ছিলেন তিনি।

এ মৌসুমে তাই রিয়ালের জার্সিতে তাঁকে দেখার সম্ভাবনা কিছুটা জেগেই ছিল। কিন্তু তারকাসমৃদ্ধ রিয়ালের মধ্যমাঠে তো হামেস রদ্রিগেজের মতো খেলোয়াড়ই নিয়মিত সুযোগ পান না। সে জন্য এসেনসিও কিছুটা শঙ্কায় ছিলেন। প্রাক-মৌসুমে সুযোগ পেয়েই নজর কাড়লেন আর কালকের ম্যাচ দিয়ে সব শঙ্কা নিজেই দূর করে দিলেন। অসাধারণ এক গোল করলেন, নিজের অভিষেক ম্যাচেই দলকে এনে দিলেন একটি শিরোপা। বুঝিয়ে দিলেন কী রত্ন হারিয়েছে বার্সেলোনা আর কী পেয়েছে রিয়াল।

ও, মজার কথা হলো, এসেনসিওর জন্য ৪ মিলিয়ন ইউরো খরচে রাজি না হয়ে বার্সেলোনা ওই একই পরিমাণ অর্থ দিয়ে দলে টেনেছিল ব্রাজিলিয়ান রাইট ব্যাক ডগলাসকে। যে চুক্তিকে বার্সেলোনার ইতিহাসেরই সবচেয়ে বাজে দলবদলের একটি ধরা হয়। দুই মৌসুমে বার্সার জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচ খেলেছেন ডগলাস।
এ জন্যই তো বলা হচ্ছে, বার্সার ভুলে জিতল রিয়াল।

এ জাতীয় আরও খবর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

গাজায় শিশু হত্যার অভিযোগ জাতিসংঘ কমিশনের

আওয়ামী লীগের বিচারের দাবি জানালেন জামায়াত আমির

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তারেক রহমান

তিন দিন বন্ধ থাকবে রাজধানীর কয়েকটি সড়ক

স্ত্রী মৃত্যুর মামলায় অভিনেতা আলভী রিমান্ডে

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেসি-রোনালদো পছন্দে রাজনৈতিক প্রভাব!

রোহিঙ্গাদের জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি

আইন কর্মকর্তাদের পদত্যাগে বিএনপির ‘রাজনৈতিক স্টান্ট’ অভিযোগ

দিল্লি বিমানবন্দর ইস্যুতে ভারতের ব্যাখ্যায় অসন্তুষ্ট ঢাকা

সাংবাদিকদের দিয়ে হাসপাতালের টয়লেট পরিষ্কারের প্রস্তাব