,

আদালতের পথে খালেদা

 

নিজস্ব প্রতিবেদক : ১২টি মামলায় হাজিরা দিতে আজ বুধবার (১০ আগষ্ট) ঢাকার নিম্ন আদালতে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে খালেদা আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

khaleda-zia

যে ১২টি মামলায় তিনি হাজিরা দেবেন সেগুলো হলো- রাজধানীর দারুসসালাম থানার নাশকতার ৯ মামলা, নাইকো দুর্নীতি মামলা, বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দায়ের করা একটি মামলা।

এর মধ্যে দারুসসালাম থানার নাশকতার ৯ মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন তিনি। এসব মামলায় তাকে পলাতক দেখিয়ে চার্জশিট দিয়েছেন তদন্ত কর্মকর্তারা। অপর তিন মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

দারুসসালাম থানার নাশকতার ৯ মামলা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন। নাইকো দুর্নীতি মামলাটি ঢাকার ৯ নং বিশেষ জজ আদালতে ও বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলাটি ঢাকার ২নং বিশেষ জজ আদালতে বিচারাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা