,

‘এর কোনো শুরু নেই, শেষও নেই’

 

বিনোদন ডেস্ক : ক্লোজ শটে দেখা যায়- টেবিলের ওপরে রাখা দুটি হাত। ডান হাতের দুই আঙুলে দুটি রিং। দুই হাতে পিতলের মোটা হাতকড়া। ক্যামেরা উঠে যায় ওপরে। স্থির হয় রক্তমাখা একজনের কপালে। শুরুতে তাকে চেনা না গেলেও মুহূর্তে দেখা যায় এ মানুষটি বলিউড অভিনেতা অজয় দেবগন।

Ajay-Devgan-s-Adventure1470728793

পরের দৃশ্যে দেখা যায়- এক পাহাড় থেকে অন্য পাহাড়ে ঝাঁপ দিচ্ছেন অজয়। ত্বরিত গতিতে ক্যামেরার সামনে দিয়ে চলে যায় সে। পরের দৃশ্যে দেখা যায়- উঁচু পাহাড় থেকে গড়িয়ে পড়ছে অজয়। বলছি ‘শিবায়’ সিনেমার কথা। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই সিনেমার ট্রেইলার। পুরো ট্রেইলারজুড়ে অ্যাকশন, রোমান্স আর অ্যাডভেঞ্চারে ভরা।

এ সিনেমার নায়ক একজন হিমালয়ের পর্বতারোহী। নিষ্পাপ সাধারণ মানুষ। কিন্তু নিজের পরিবারকে বাঁচাতে একজন বিনাশকের ভূমিকায় দেখা যাবে তাকে। ট্রেইলারটি অজয় তার টুইটার অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ‘এর কোনো শুরু নেই, শেষও নেই, সিনেমাটি কোনো ব্যক্তির গল্প নয়, এ হলো এক শূন্যতা, যেখানে ভগবান শিব বসবাস করেন।’

সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন অজয় দেবগন। এতে আরো অভিনয় করেছেন এরিকা কার, সায়শা সায়গাল, বীর দাস প্রমুখ। আগামী ২৯ অক্টোবর দিওয়ালি উপলক্ষে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে