,

রিয়ালের ঘরে সুপার কাপের শিরোপা

 

স্পোর্টস ডেস্ক :রিয়ালের ঘরে সুপার কাপের শিরোপাক্রীড়া ডেস্ক : টানা তৃতীয়বারের মত উয়েফা সুপার কাপের শিরোপা হারাল সেভিয়া। তাদেরকে হারিয়ে নতুন মৌসুমের শুরুতে শিরোপার স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার নরওয়েতে সেভিয়াকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

Real_Madrid1470799021

নির্ধারিত ৯০ মিনিটের লড়াই ২-২ গোলে অমীমাংসিত থাকে। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও তুমুল প্রতিদ্বন্দ্বীতা। শেষ পর্যন্ত দানিয়েল কারবাহালের ১১৯তম মিনিটের গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ।

শেষ মুহূর্তের গোলে কপাল পুড়ে সেভিয়ার। এ নিয়ে টানা তৃতীয়বছরের মত ফাইনালে উঠে শিরোপা হাতছাড়া হল তাদের। ২০০৬ সালে শেষবার সুপার কাপের শিরোপা জিতেছিল সেভিয়া। পরের বছর ফাইনালে উঠেও শিরোপা ধরে রাখতে পারেনি। এরপর ২০১৪, ২০১৫ এবং চলতি বছর ফাইনালে উঠে রানারআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হল সেভিয়াকে।
অন্যদিকে তৃতীয়বারের মত এ শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ। এর আগে ২০১৪ ও ২০০২ সালে সুপার কাপ জিতে নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

১-১ গোলে সমতা নিয়ে দুই দল প্রথমার্ধের বিরতিতে যায়। শুরুতে (২১ মিনিটে) মার্কো আসেনসিওর গোলে রিয়াল লিড নেয়। ২০ মিনিট পর সেভিয়াকে সমতায় ফেরান ফ্রাঙ্কো ভাসকেস। বিরতি থেকে ফিরে ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইয়েভেন কোনোপ্লিয়াঙ্কা। লিড নিয়ে জয়ের পথে এগিয়ে যেতে থাকে সেভিয়া। নির্ধারিত ৯০ মিনিটের লড়াইয়েও তারা ২-১ গোলে এগিয়ে থাকে। কিন্তু অতিরিক্ত সময়ে যাদু দেখান রিয়ালের অধিনায়ক সার্জিও রামোস। ৯০+৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান স্পেনের এ ডিফেন্ডার। তাতেই রক্ষা রিয়ালের। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি জিনেদিন জিদানের শিষ্যদের। দলের বড় তারকাদের অনুপস্থিতির পরও শিরোপা জিতে নেয় রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে