,

একপর্দায় সোনাক্ষী-সানি

sunny-leone-sonakkhi.বিনোদন ডেস্ক : নায়কদের সঙ্গে রোমান্স করতে পর্দায় তার জুড়ি মেলা ভার। কিন্তু নায়িকাদের সঙ্গে একপর্দায়! এ রেকর্ড এখন অবধি নেই সানির ঝুলিতে। তবে এবার এই তালিকাতেও নাম ওঠাতে চলেছেন বলিউড তারকা সানি লিওন। খুব শিঘ্রই তাকে বড় পর্দায় দেখা যাবে সোনাক্ষী সিনহার সঙ্গে।

২০১৭ সালে মুক্তি পাবে সুনীল সিপ্পির ‘নূর’। ছবিতে এক পাকিস্তানী সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। আর সানি রয়েছেন অন্য একটি চরিত্রে।

করাচির মেয়ে আয়েশা খান পেশায় সাংবাদিক। তার পরিচয় হয় নূর নামে একটি ছেলের সঙ্গে। তারপরে প্রেম। গল্পটা সাদামাটা হলেও, মাঝে নানা রকম সম্পর্কের টানাপোড়েন ও বাধা বিপত্তি এড়াতে হয়েছে আয়েশাকে। ছবিতে অবশ্য গল্পটির স্থান বদলেছে, করাচির বদলে হয়েছে মুম্বাই।

সোনাক্ষী অভিনয় করছেন কেন্দ্রীয় চরিত্র আয়েশার ভূমিকায়। তবে সানির চরিত্র সম্পর্কে প্রযোজক এখনো কিছু বলেননি। শুধু জানিয়েছেন, সানির চরিত্রটি নিয়ে এখনই কিছু বলা হচ্ছে না। তবে ছবিতে তার উপস্থিতি নাকি চমকপ্রদ।

সোনাক্ষী ছাড়াও ‘নূর’-এ দেখা যাবে করন গিল, শিবানী দান্ডেকর ও পূরব কোহলিকে। ছবিটি সাবা ইমতিয়াজের লেখা ‘করাচি ইউ আর কিলিং মি’ উপন্যাস থেকে অনুপ্রাণীত।
তবে বড় পর্দায় দুই নায়িকার যুগল ম্যাজিক দেখতে অপেক্ষা করতে হবে ২০১৭ সালের ৭ এপ্রিল পর্যন্ত।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা