,

জঙ্গি দমনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে পুলিশ : আইজিপি

igpনিউজ ডেস্ক : জঙ্গি দমনকে বাংলাদেশ পুলিশ চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশকে আরো সজাগ ও সতর্ক থাকতে হবে।

মঙ্গলবার (৯ আগস্ট) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ২০১৬ সালের ত্রৈ-মাসিক অপরাধ পর্যালোচনা সভার দ্বিতীয় অধিবেশনে তিনি একথা বলেন।

কমিউনিটি পুলিশিংকে কাজে লাগিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে জানিয়ে আইজিপি বলেন, গুলশান ও শোলাকিয়ায় পুলিশ নিজের জীবনবাজি রেখে জঙ্গিদের দমন করছে। আমাদের মনোবল দৃঢ় রয়েছে। বাংলাদেশ পুলিশ জঙ্গি ও সন্ত্রাস দমনসহ জননিরাপত্তা বিধানে বদ্ধপরিকর।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এতে প্রধান অতিথি ছিলেন। এ সভায় সব মেট্রোপলিটনের পুলিশ কমিশনার, রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের অতিরিক্ত আইজিপি অমূল্য ভূষণ বড়ুয়া, এসবির অতিরিক্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, অতিরিক্ত আইজিপি (প্রশাসন ও অপারেশন্স) মো. মোখলেসুর রহমান, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. নজিবুর রহমান, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, এপিবিএন’র অতিরিক্ত আইজিপি সিদ্দিকুর রহমান, অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট) ফাতেমা বেগম এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা