,

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ৭ জন কারারক্ষী

kararakhi_freedom_fighter_21665_1470750805-550x310ডেস্ক রিপোর্ট: ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে কারারক্ষীর চাকরি নিয়েছিলেন সাতজন। পরে তাদের চাকরি আটকে দিয়েছে কারা অধিদফতর।
প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ও সচিবের স্বাক্ষর জাল করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
প্রসঙ্গত, ভুয়া সনদ দিয়ে পুলিশে কনস্টেবল পদে চাকরি নেয়া সোমবার ১৯ জনকে বরখাস্তের পাশাপাশি গ্রেফতারও করা হয়েছে।
জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব মো. আবদুল হান্নান বলেন, কিছুদিন আগে কারা অধিদফতর থেকে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেয়া ২০ জনের একটি তালিকা যাচাই-বাছাই করতে পাঠানো হয়।
তিনি জানান, এরমধ্যে সাতজনের কাগজপত্র ভুয়া বলে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি-নাতনিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়া হয়। সরকারি চাকরিতে তারা ৩০ শতাংশ কোটা পান। আবার চাকরিরত মুক্তিযোদ্ধারা এক বছর অতিরিক্ত চাকরি করতে পারেন। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা