,

সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে আশুগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে

DSC04948আশুগঞ্জ প্রতিনিধি॥ দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গীবাদ ও গুপ্ত হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছে সাংস্কৃতিক সংগঠন সমন্বিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের রেলগেইট এলাকায় সংগঠনের নেতৃ- বৃন্দ ও সামাজিক সাংস্কৃতিক ব্যাক্তিসহ হাজারো শিক্ষার্থী হাতে হাত ধরে দীর্ঘ এ মানববন্ধন রচনা করে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সংগঠনের সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা রেহানা বেগম, আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সালাহ উদ্দিন, উপজেলা সুজনের সভাপতি হাজী মোঃ মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল হাসেম, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোবারক আলী চৌধুরী, সহ-সভাপতি নজরুল ইসলাম বকুল, সাধারন সম্পাদক এম এ লিটন, সংগঠনের সদস্য কে এম আহসান উল্লাহ জুয়েল, গিয়াস উদ্দিন বাদল, বাদল সাদির, আজিজ মুন্সী, মামুন মিয়া, কবীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎনা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ আহমেদ রনি প্রমুখ।
মানববন্ধন শেষে বক্তরা বলেন, জঙ্গিবাদ বর্তমান সমাজের ব্যাধি। আর এ ব্যাধিকে দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা