,

জেনে নিন লেবু পানি পানের যত স্বাস্থ্য উপকারিতা

24949-boroঅনলাইন ডেস্ক : লেবু পানি পান করা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু সব সময় লেবু পানি পান করা সম্ভব হয় না। আবার অনেক সময় আমরা বুঝতে পারি না আমাদের লেবু পানি পান করা প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে লেবু পানি ওষুধের মত কাজ করে। যেমন আপনি যখন খুব ক্লান্ত বোধ করেন, তখন এক গ্লাস লেবু পানি পান করুন। দেখবেন ক্লান্তিভাব অনেকটাই কেটে গেছে। এমন কিছুর স্বাস্থ্য সমস্যার সমাধান পাবেন এক গ্লাস লেবু পানিতে।

১। অতিরিক্ত খাওয়া:-
আপনার কি অতিরিক্ত খাওয়ার সমস্যা আছে? এই অতিরিক্ত খাবার খাওয়া সমস্যা সমাধান করে দেবে লেবু পানি। খাবার খাওয়ার আগে এক গ্লাস লেবু পানি পান করুন। এটি আপনার খাওয়া নিয়ন্ত্রণ করবে।

২। ক্লান্তিবোধ দূর করা:-
ক্লান্তি দূর করার জন্য কফির পরিবর্তে লেবু পানি পান করুন। এটি আপনার শরীর থেকে টক্সিন পর্দাথ দূর করে আপনার ক্লান্ত বোধ দূর করে দিবে। ক্লান্ত অনুভব হলে এক গ্লাস লেবু পানি পান করুন।

৩। ঘন ঘন অসুস্থ হওয়া:-
প্রায় সময় ঠান্ডা লাগা, নাক বন্ধ হয়ে থাকা কিংবা জ্বর হওয়া কোন ভাল লক্ষণ নয়। শরীরে ভিটামিন সি এর অভাব দেখা দিলে এই সমস্যাগুলো বেশি হয়ে থাকে। লেবু পানি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দেহের ব্যাকটেরিয়া এবং ভাইরাস দূর করে।

৪। ব্রণ দূরে করতে:-
আপনার ত্বকে কি ঘন ঘন ব্রণ দেখা দেয়? প্রতিদিন লেবু পানি পান করুন। এতে থাকা ভিটামিন সি ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

৫। বদহজম:-
লেবু পানি অতিরিক্ত খাওয়া যেমন নিয়ন্ত্রণ করে তেমনি এটি বদ হজম দূর করে দেয়। পেট ফোলা, গ্যাস হওয়া, বদ হজম দূর করতে এক গ্লাস পানিতে লেবুর রস মিশিয়ে পান করুন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে