,

বাপ্পী-পরীর আপন মানুষ

porimoniবিনোদন প্রতিবেদক : একটু ভিন্নধর্মী কাহিনী নিয়ে পরিচালক শাহ আলম মন্ডল নির্মাণ করেছেন নতুন একটি চলচ্চিত্র ‘আপন মানুষ’। এতে জুটি হয়ে অভিনয় করেছেন এই সময়ের আলোচিত চিত্রতারকা পরীমণি ও বাপ্পী চৌধুরী। এরইমধ্যে ছবিটি আগামী ঈদে মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘পরিচালক শাহ আলম মন্ডল খুবই ভালো একজন মানুষ। আমি তাকে শ্রদ্ধা করি। আপন মানুষ ছবির গল্পটা অনেক ভালো লেগেছে। অসাধারণ একটি গল্প। একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ছবিতে দর্শকরা অ্যাকশন, রোমাঞ্চ সবই পাবেন। আর পরীমণিও অসাধারণ অভিনয় করেছেন। এটা আমাদের জুটির দ্বিতীয় কাজ। আশা করি সবাই হলে গিয়ে সিনেমাটি দেখবেন। দর্শকদের উদ্দেশ্য আমি আরও বলবো- আমি সব সময়ই চেষ্টা করি ভালো গল্পের চলচ্চিত্রে কাজ করতে। আজীবন আমি আমার ভক্তদের ভালো ভালো ছবি উপহার দিয়ে যেতে চাই।’

বাপ্পীর সঙ্গে কণ্ঠ মিলিয়ে পরীমণি বলেন, ‘পরিচালক শাহ আলম মন্ডল আমার পিতৃতুল্য একজন। বড়পর্দায় আমার অভিষেক হয় তার পরিচালিত ভালোবাসা সীমাহীন চলচ্চিত্র দিয়েই। জীবনের প্রতিটি মূহুর্তে তাকে আমি স্মরণ করি। আমি বিশ্বাস করি এদেশে বাপ্পীর বেশ জনপ্রিয়তা আছে। আমি দারুণ খুশি আমাদের দ্বিতীয় জুটির সিনেমা আপন মানুষ আগামী ঈদে মুক্তির প্রস্তুতি নিচ্ছে জেনে।’

পরিচালক শাহ আলম মন্ডল বলেন, ‘আপন মানুষ ছবিটি দর্শকদের অনেক আপন মনে হবে। একেবারে মৌলিক গল্পের একটি ছবি এটি। ছবিটি দেখতে বসলে দর্শকরা শেষ না করে আর ওঠতে পারবেন না। আমি চেষ্টা করেছি দর্শকদের তাদের আশপাশের চেনাজানা কাহিনী দেখাতে। আশা করি ছবিটি তাদের ভালো লাগবে। আর এই ছবির নায়ক-নায়িকার অভিনয় আমার খুব ভালো লেগেছে। আমি মনে করি, বাপ্পী হচ্ছেন এই সময়ের চলচ্চিত্রের একটি উজ্জ্বল নক্ষত্র। আমি ব্যক্তিগতভাবে তাকে পছন্দ করি।

অন্যদিকে পরীমণির কথা কী বলবো। তিনি নতুন ক্রেজ। আমার ভালবাসা সীমাহিন দিয়েই রুপালি জগতে অভিষেক ঘটে তার। অনেকদিন ধরেই আমি পরিকল্পনা করছিলাম এই জুটিকে নিয়ে একটি সিনেমা বানাবো। অবশেষে সফল হলাম। এরইমধ্যে আপন মানুষ আনকাট সেন্সর ছাড়পত্র পেয়েছে।’

এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শ্রাবণ সাহা, মিশা সওদাগর, সাদেক বাচ্চু, কাজী হায়াৎ ও ডলার বাপ্পী প্রমুখ। এতে গান রয়েছে ৫টি। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, মনির খান, ন্যান্সি, কোনাল, ইমরান ও রমা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা