,

‘ইতিহাস সৃষ্টি করব’

image-6014স্পোর্টস ডেস্ক : ইতিহাস গড়বেন উসাইন বোল্ট! অবাক হওয়ার কিছু নেই। কারণ, জ্যামাইকান এই দৌড়বিদ অলিম্পিকের আগেই সেরার মুকুট পড়ে আছেন। আর তিনি যদি অ্যাথলেটিকস ট্র্যাকে ইতিহাস গড়েন সেটা তো বিস্ময়ের কিছু নয়। ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জিতবেন বলে ঘোষনা দিয়েছেন। আর ব্রাজিলবাসীদের সেই দিনটি দেখার জন্য অপেক্ষা করতে বললেন বোল্ট।

২০০৮ ও ২০১২ সালের দুই অলিম্পিকে এই ইভেন্টগুলোতে স্বর্ণ জিতে ইতোমধ্যে সবার উপরে অবস্থান করছেন। বলা বাহুল্য তার সমকক্ষ এখনো কাউকে পায়নি অ্যাথলেটিকস ট্র্যাক। তাই অনেকে ধারনা করছেন, হয়তো গত দুই অলিম্পিকের মত এবারো তিনটি ইভেন্টে স্বর্ণ জিতবেন জাদুকর দৌড়বিদ বোল্ট।

আত্মবিশ্বাসী বোল্ট এ প্রসংগে বলেন, ‘রিও’তেও সবক’টি স্বর্ণ জিতবো আমি। তাই সবাইকে রিও’তে আসার জন্য আহবান করছি। কারণ আমার খেলা দেখে তাদেরকে আনন্দ করতে বলেছি। কারণ আমি কাউকে হহতাশ করবনা। আনন্দ দিয়েই সবাইকে বাড়ী ফেরাতে চাই।’ ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণ জিতলে সেটি অলিম্পিক ইতিহাসে সেরা হিসেবেই গন্য হবে বলে মনে করেন সবাই। আর সেই সময়টার জন্য তার অপেক্ষা।

বোল্ট বলেন, ‘আমি ইতিহাস সৃষ্টি করবো। এতে কোন সন্দেহ নেই। তিন স্বর্ণ জিততেই এখানে এসেছি। এমন ইতিহাসের সাক্ষী হতে পারলে আপনাদেরও ভালো লাগবে। কারণ আপনারা আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার প্রতিদান আমি এখানেও দিতে চাই।’ বোল্টের ইতিহাসের সাক্ষী হতে হলে অপেক্ষা করতে হবে ১৮ আগষ্ট পর্যন্ত। সেদিন তিনি ৪০০ মিটার রিলেতে শেষ দৌড় দিবেন। এর আগে ১৩ আগষট্ ১০০ ও ১৬ আগষ্ট ২০০ মিটার রিলেতে দৌড়াবেন ২৯ বছর বয়সী বোল্ট।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে