,

দুই মামলায় আসলাম চৌধুরীর অন্তর্বর্তীকালীন জামিন

143345_120-450x270নিউজ ডেস্ক : রাজধানীর মতিঝিল ও লালবাগ থানায় নাশকতার দুই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

আদালতে আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মোহাম্মদ বশীর উল্লাহ।

পরে সাকিব মাহবুব এ বিষয়ে সাংবাদিকদের বলেন, গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ২০১৫ সালের ৫ জানুয়ারি কর্মসূচি চলাকালে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসব মামলা হয়। আদালত আজ এই দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেছেন।

তবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অন্য আরও একাধিক মামলা থাকায় জামিন পেলেও এখনই আসলাম চৌধুরী মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সাকিব মাহবুব।

এই দুটি মামলায় চলতি বছর ২৩ মে শ্যেন অ্যারেস্ট দেখানো হয় আসলাম চৌধুরীকে। নিম্নআদালতে তার জামিন আবেদন নাকচ হয়। এরপর জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন আসলাম। সেই আবেদনের উপর শুনানি শেষে আজ (সোমবার) আদালত এই জামিন মঞ্জুর করেন।

সম্প্রতি ইসরাইলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সদস্য ও দেশটির গোয়েন্দা সংস্থার সদস্যের সঙ্গে গোপন বৈঠকের সংবাদ পত্রিকায় ছাপা হয়। এরপর চলতি বছর ১৫মে ঢাকা থেকে আসলামকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয় পুলিশ।

পরে ২৬মে সরকার উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে আসলামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে পুলিশ। নিয়ম অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর ওইদিন সন্ধ্যায় গুলশান থানায় এই মামলা করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক গোলাম নূরনবী।

রাষ্ট্রদ্রোহের এই মামলায় নিম্নআদালতে ২৩ জুন জামিনের আবেদন নামঞ্জুর হয়। পরে তিনি হাইকোর্টে আসলে ১৮ জুলাই হাইকোর্টের অপর একটি বেঞ্চ তার জামিন খারিজ করেন।

ওই বৈঠকের ঘটনার আগেই আসলাম চৌধুরীকে বিএনপির নতুন কমিটিতে যুগ্ম-মহাসচিব হিসেবে মনোনীত করেন খালেদা জিয়া। আর লিকুদ পার্টির সদস্য মেন্দি এন সাফাদি ইসরাইলের বর্তমান সরকারের উপমন্ত্রী এমকে আইয়ুব কারার একজন সাবেক উপদেষ্টা। তিনি নিজের নামে করা প্রতিষ্ঠান মেন্দি এন সাফাদি সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড পাবলিক রিলেশনসের পরিচালক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে