,

চাঞ্চল্যকর আকলিমা হত্যা মামলার ৩ আসামি কারাগারে

Aklima Begumনিজস্ব প্রতিবেদক : যৌতুকের বলি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামের চাঞ্চল্যকর গৃহবধূ আকলিমা বেগম (৩০) হত্যা মামলার ৩ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। আসামিরা হলেন- জুয়েল উদ্দিন মুন্সি (৩০), জয়নাল উদ্দিন মুন্সি (৩৬) ও জিয়া উদ্দিন মুন্সি (২৬)।

মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মো: আবু আহসান হাব্বি তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও বিজ্ঞ আদালত একই মামলার অপর তিন আসামিদের জামিন মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, যৌতুকের দাবিতে গত ১৬ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আকলিমার স্বামী ও দেবররা লোহার রড এবং কাঠের রোল দিয়ে তার মাথার বাম পাশে এবং বাম ও ডান চোখের পাশে আঘাত করে। এসময় আকলিমার শ্বাশুড়ি ও ননদরা তাকে এলোপাথারী কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। এরপর আকলিমার স্বামী ও কয়েকজন দেবর মিলে তার গলায় চেপে ধরে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ ঘটনায় গত ১৭ এপ্রিল নিহত আকলিমার বড় ভাই মো. আক্তার মিয়া বাদী হয়ে আকলিমার স্বামী হেলাল উদ্দিন মুন্সিকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরো ৫/৬ জনের বিরুদ্ধে সরাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাকি আসামিরা হলেন, আকলিমার দেবর জুয়েল উদ্দিন মুন্সি, জয়নাল উদ্দিন মুন্সি, জিয়াউদ্দিন মুন্সি, আকলিমার শ্বাশুরি মোছাম্মৎ আউলিয়া বেগম, ননদ পান্না আক্তার, চম্পা আক্তার ও আকলিমার শ্বশুর তৈয়ব উদ্দিন মুন্সি।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা