,

‘আইএস-এর কাছে অস্ত্র সরবরাহ করেছিলেন হিলারি’

 
আন্তর্জাতিক ডেস্ক: একের পর এক মার্কিন গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোচনা তৈরিকারী গণমাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, হিলারির ফাঁস হওয়া ইমেইলগুলোর মধ্যে ১৭০০রও বেশি ইমেইলে লিবিয়া প্রসঙ্গ উঠে এসেছে। যেখানে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসসহ ইসলামি জিহাদিদের অস্ত্র সরবরাহের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন হিলানি ক্লিনটন। অ্যাসাঞ্জের দাবি, লিবিয়ায় গাদ্দাফি সরকার ও পরবর্তীতে সিরিয়ায় আসাদ সরকারকে উৎখাতের চেষ্টায় অস্ত্রগুলো সরবরাহ করা হয়েছিল; যা পরে ইসলামি জিহাদিদের হাতে পৌঁছেছে।

wikileaks-founder-julian-assange

লিবিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযানকে সর্বনাশা হিসেবে উল্লেখ করে জুলিয়ান অ্যাসাঞ্জ বলেন, ‘গাদ্দাফি সরকারের পতনের মধ্য দিয়ে লিবিয়ার একটি বিশাল অংশজুড়ে আইএস এর উত্থান হয়েছিল। সেখান থেকে হিলারির অনুমোদনসাপেক্ষে সিরিয়ায় আইএসসহ অন্য জিহাদিদের কাছে অস্ত্র সরবরাহ হয়েছিল। আর এগুলো সেইসব ইমেইলে পাওয়া গেছে। আমরা হিলারি ক্লিনটনের যেসব ইমেইল ফাঁস করেছি তার মধ্যে ১৭০০রও বেশি ইমেইলে কেবল লিবিয়ার প্রসঙ্গেরই উল্লেখ আছে।’

বিভিন্ন সময়ে হিলারির বিরুদ্ধে আইএসকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠলেও বরাবরই তিনি তা অস্বীকার করেছেন। বেনগাজিতে সন্ত্রাসী হামলার পর ২০১৩ সালে সরকারিভাবে দেওয়া সাক্ষ্যে অস্ত্র চালানের ব্যাপারে কিছু জানার কথা অস্বীকার করেছিলেন তিনি। মার্কিন সিনেটে হিলারি বলেছিলেন এ ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে অ্যাসাঞ্জ দাবি করেছেন, হিলারি নিজেই এ অস্ত্র চালানের অনুমতি দিয়েছিলেন। আর তারই প্রমাণ দিচ্ছে ফাঁস হওয়া ইমেইলগুলো।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির কর্মকর্তারা স্যান্ডার্স ও তার সমর্থকদের নিয়ে বিদ্রুপ করছেন, ইহুদি ধর্মের প্রতি স্যান্ডার্সের অঙ্গীকারকে প্রশ্নবিদ্ধ করছেন। অথচ এ কমিটিকে নিরপেক্ষ বলে বিবেচনা করা হয়ে থাকে। ইমেইলগুলোর একটিতে দেখা যায়, ডেমোক্র্যাট কমিটির কর্মীরা একে অপরের কাছে জানতে চাইছিলেন কিভাবে দক্ষিণাঞ্চলীয় ভোটারদের চোখে বার্নি স্যান্ডার্সকে দুর্বল করে দিতে তার ধর্মবিশ্বাসকে ব্যবহার করা যায়। আরেকটি ইমেইলে দেখা গেছে, এক অ্যাটর্নি কমিটিকে পরামর্শ দিচ্ছেন কী করে স্যান্ডার্সের ক্যাম্পেইনে ওঠা অভিযোগ থেকে হিলারিকে রক্ষা করা যায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে