,

চাঁদে মালামাল পরিবহন করবে মুন এক্সপ্রেস!

 

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় মালিকানার এক আমেরিকান কোম্পানি চাঁদে মানুষের দেহ-ভস্ম নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তবে প্রতি কেজি ভস্মের জন্য ভাড়া দিতে হবে ৩০ লক্ষ ডলার। মুন এক্সপ্রেস নামে এই প্রতিষ্ঠানটির আংশিক মালিক নাভিন জৈন। খবর-বিবিসি বাংলা।
আমেরিকান গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সম্প্রতি মুন এক্সপ্রেসের এক লাইসেন্স আবেদন অনুমোদন করেছে যাতে ২০১৭ সালের মধ্যে মহাকাশযান নিয়ে চাঁদে অবতরণের অনুমতি দেয়া হয়েছে।

141119114409_earth_from_moon_640x360_rawcuttelevisionltd_nocredit
নিউ ইয়র্ক পোস্টের খবর বলা হয়েছে, মুন এক্সপ্রেস চাঁদে বাণিজ্যিক মালামাল পরিবহনের পরিকল্পনা করছে।
এসব মালামালের মধ্যে রয়েছে মানুষের দেহ-ভস্ম। নাভিন জৈন জানান, প্রতি কিলো ৩০ লক্ষ মার্কিন ডলার হারে দেহ-ভস্মর ভাড়া গুনতে হবে।
নিউ ইয়র্ক পোস্ট বলছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহ-ভস্মের ওজন হয় গড়ে দেড় থেকে আড়াই কিলোগ্রাম।সেই হিসেবে এই কোম্পানির আয় হবে ৫০ থেকে ৮০ লক্ষ ডলার।
জীবিত অবস্থায় যেতে না পারলেও দেহ-ভস্ম চাঁদে পাঠাতে আগ্রহী লোকের অভাব নেই। ইতোমধ্যেই বহু মানুষ তাদের কোম্পানির সাথে যোগযোগ করেছে বলে বলছেন নাভিন জৈন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা