,

‘কিছুতেই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করা যাবে না’

 
নিজস্ব প্রতিবেদক : কোন কিছুই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি কিমিয়াও ফ্যানের সঙ্গে সাক্ষাত শেষে তিনি একথা জানান।তিনি বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়াতে সহযোগিতার হাত বাড়িয়েছে বিশ্বব্যাংক। যে বিশ্বব্যাংক পদ্মাসেতুতে বিনিয়োগ বন্ধ করে দিয়েছিল, তারা আবারও বাংলাদেশে বিনিয়োগ করছে।এর অর্থ কোন কিছুই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।

tofai-555

এদিকে বিশ্বব্যাংক বাংলাদেশে আবারো বড় বিনিয়োগ করতে যাচ্ছে বলে জানান বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রতিনিধি কিমিয়াও ফ্যান।

তিনি জানান, বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল (বিবিআইএন) এর মধ্যে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে প্রায় এক হাজার কোটি টাকার সহযোগিতা করবে বিশ্বব্যাংক।

এই প্রকল্পের জন্য আপাতত ১২০ মিলিয়িন মার্কিন ডলার বরাদ্দ ধরা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের প্রস্তাব বিবেচনার পর এ বরাদ্দ আরও বাড়তে পারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা