,

তৈরি পোশাকে বৈচিত্র্য আনার আহ্বান রাষ্ট্রপতির

 

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকতে তৈরি পোশাকের উৎপাদনে বৈচিত্র্য আনার জন্য বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির ( বিজিএমইএ) নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। বিজিএমইএ’র সভাপতি মো. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সমিতির ২৫ সদস্যের একটি প্রতিনিধিদল মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ আহ্বান জানান।

president1_45829
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, বিজিএমইএ প্রতিনিধিগণ সমিতির কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, দেশ গত সাত বছরে তৈরি পোশাক খাত থেকে ২৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে এবং ২০২১ সালের মধ্যে তৈরি পোশাক রফতানি করে ৫০ বিলিয়ন ডলার আয় করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে তৈরি পোশাক খাতের ভূমিকার প্রশংসা করে এই সেক্টরের উন্নয়ন অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা চালাতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। তিনি গামের্ন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতে পোশাক শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান।

বৈঠকে প্রতিনিধিরা বলেন, কর্মস্থলে গামের্ন্টস শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং পোশাক শিল্প কারখানার অবস্থা আগের যে কোনো সময়ের চেয়ে এখন অধিক ভাল।

বিজিএমই নেতৃবৃন্দ তৈরি পোশাক শিল্পের উন্নয়নের জন্য নীতিগত সমর্থন প্রদানের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সেক্টরের আ‡রা উন্নয়নের জন্য সরকারের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা