,

‘ক্যাটরিনা আমার সেরা বন্ধু’

 

বিনোদন ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে ফ্রিকি আলি সিনেমার ট্রেইলার। এ ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেতা সালমান খান। সেখানে তার ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে কথা বলেছেন এ অভিনেতা।

Salman_Katrina1470745140

বলিউডে সালমান খানের বন্ধুর সংখ্যা যে কম নয় তা সকলের জানা। কিন্তু তাদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধু কারা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমার অনেক বন্ধু আছে। তবে ছেলেবেলা থেকেই সঞ্জয় দত্তকে আমার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে মনে করি। এছাড়া শাহরুখ এবং আমির খানও আমার ঘনিষ্ঠ।

অনুষ্ঠানে বেশ হাসি-খুশি মেজাজে ছিলেন সালমান। উপস্থিত সবাই যে তার মেয়ে বন্ধুর কথা শুনতে চাইছিলেন তা তিনি ভালো মতোই আঁচ করতে পেরেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নামগুলো শুনে আপনারা বিরক্ত হচ্ছেন তাই না? আমি কী আপনাদের কিছু মেয়ে বন্ধুর নাম বলব?’ এরপর ঠাট্টা করে সালমান বলেন, ‘ক্যাটরিনা কাইফ আমার সেরা বন্ধু।’

এদিকে ফ্রিকি আলি সিনেমার সঙ্গে একই দিনে মুক্তি পাচ্ছে ক্যাটরিনার বার বার দেখো সিনেমাটি। এ বিষয়ে তিনি বলেন, ‘তার সিনেমাটি আমাদের (সোহেল খান পরিচালিত ফ্রিকি আলি) সিনেমার সঙ্গে মুক্তি পাচ্ছে। আমি দুটো সিনেমার প্রদশর্নীতে গিয়েই আমার উচ্ছ্বাস প্রকাশ করব।’

বক্স অফিস লড়াই নিয়ে তিনি বলেন, ‘এটা বক্স অফিসের লড়াই হবে না যতক্ষণ না আপনারা এটিকে লড়াই হিসেবে উপস্থাপন করবেন। আমরা চাই ক্যাটরিনা এবং সিদ্ধার্থের সিনেমাটি ভালো ব্যবসা করুক এবং একই সঙ্গে আমাদেরটাও।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে