,

আখাউড়ার কল্লা শহীদ মাজারে ওরশ শুরু আগামীকাল

Kolla-Shahid-Mazar-Bg20160809161221ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার শাহ্ সৈয়দ আহাম্মদ গেছু দারাজ প্রকাশ খড়মপুর কল্লা শহীদ (রহ.) মাজারের সপ্তাহব্যাপী ওরশ বুধবার (১০ আগস্ট) থেকে শুরু হচ্ছে।আগামী ১৪ আগস্ট রাতে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। তবে ১৬ আগস্ট পর্যন্ত ওরশ চলবে। ওরশ উপলক্ষে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মাজার সংশ্লিষ্টরা। এবার ওরশে প্রতিদিন লাখো মানুষের সমাগম হবে বলে তাদের প্রত্যাশা। মাজার পরিচালনা কমিটির সসদ্য কাজী হান্নান খাদেম বাংলানিউজকে জানান, ওরশ উপলক্ষে এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ১৬টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা দিয়ে পুরো মাজার এলাকা পর্যবেক্ষণ করা হবে। এছাড়া চারটি বিশেষ নিরাপত্তা চৌকি বসানো হয়েছে।

মাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (সদর দপ্তর) রাজন কুমার দাস জানান, পাঁচ শতাধিক পুলিশ সদস্য ওরশ চলাকালে মাজার এলাকার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা