,

সবাইকে ছাড়িয়ে পরীমনি!

Porimoni-120160808165821 (1)শাবনূর-মৌসুমী-পূর্ণিমার পর পরীমনির মত গ্ল্যামার নায়িকা খুব কম এসেছেন ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে! একথা চলচ্চিত্র সংশ্লিষ্ট বোদ্ধারা সবসময়ই বলাবলি করেন। কয়েক বছরের ক্যারিয়ারে পরীকে পাওয়া গেছে কখনো রোমান্টিক ইমেজে, আবার কখনো যাত্রাপালার নায়িকা। সবশেষে তিনি অ্যাকশন ইমেজে হাজির হচ্ছেন ‘রক্ত’ ছবিতে।

ছবিটির প্রথম ভিডিওতে দেখা গেছে মারদাঙ্গা পরীকে। বন্দুক হাতে তিনি হাজির হয়েছেন প্রতিশোধের নেশায় ক্ষুব্ধ নারীর চরিত্রে। একই ছবিতে তিনি মোহনীয় হয়ে দর্শক মাতাচ্ছেন ‘ডানাকাটা পরী’ শিরোনামের আইটেম গানে।

এই গান দিয়ে এক মাইলফলক ছুঁয়ে গেলেন পরীমনি। গত ৬ আগস্ট সন্ধ্যায় প্রকাশ পেয়েছে আইটেম গানটি। প্রকাশের মাত্র দুই দিনের মধ্যেই এটি দেখেছেন ৫ লাখ ১৭ হাজারেরও বেশি দর্শক। জাজ মাল্টিমিডিয়ার কোনো নায়িকার এই অল্প সময়ে এত বেশি দর্শক পাওয়ার রেকর্ড নেই। সেদিক থেকে পরীমনি পেছনে ফেলেছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, শ্রাবন্তীদের। এইসব নায়িকা প্রত্যেকেই জাজের হয়ে সুপারহিট ছবি উপহার দিয়েছেন। কিন্তু গানের জনপ্রিয়তায় সবাই হেরে গেলেন পরীমনির কাছে।

বিষয়টি নিয়ে পরীমনি বলেন, ‘সবাইকে ছাড়িয়ে যাওয়াটা কোনো বিষয় নয়। আমি কেবল শুরু করেছি। আরো অনেক দূরের পথে আমার চোখ। তবে ‘ডানাকাটা পরী’ গানটা সবাই লুফে নিয়েছে এ জন্য আমি দর্শক ও আমার ভক্তদের কাছে কৃতজ্ঞ। তাদের ভালো লেগেছে বলেই বারবার তারা এটি দেখেছেন। এর চেয়ে আর বেশি চাওয়া কি হতে পারে! আগামীতে ভালো কাজের প্রতি দায়িত্ববোধটা আরো বেড়ে গেল।’

এদিকে ‘রক্ত’ ছবিটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। বিষয়টি নিয়ে পরীর দাবি, ‘অপেক্ষার ফল সুমিষ্ট হয়। দর্শকরা আরো কিছুদিন অপেক্ষা করুক। ইনশাআল্লাহ তারা ‘রক্ত’ ছবিতে অনেক ভালো কিছু পাবেন।’

রক্ত ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে পরীর বিপরীতে আছেন রিক্ত রোশন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে