,

বাংলাদেশকে ১২ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

tofael_ahmed_and_chimiaonনিউজ ডেস্ক : বাংলাদেশ-ভুটান-ভারত-নেপালের মধ্যে আন্তঃযোগাযোগ বাড়ানোর লক্ষ্যে গৃহীত বিবিআইএন কানেক্টিভিটি প্রকল্পের জন্য বাংলাদেশকে ১২ কোটি ডলার ঋণ সহায়তার প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদের সঙ্গে বৈঠককালে এ প্রস্তাব দেন বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান।

বৈঠক শেষে সাংবাদিকদের চিমিয়াও ফান বলেন, আঞ্চলিক যোগাযোগের উন্নয়নে বিশ্বব্যাংক ১২০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৯৪৫ কোটি টাকা)।

তিনি জানান, এ ঋণ সহায়তার ফলে তিন দেশের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বাড়াতে সময় ও টাকা দুই-ই বাঁচবে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বব্যাংকের বোর্ড সভায় ঋণদানের বিষয়টি অনুমোদন পেলে, অর্থ সহায়তার বিষয়টি চূড়ান্ত হবে।

চিমিয়াও ফান বলেন, বিবিআইএনের কানেক্টিভিটির ক্ষেত্রে মূল বাধা অবকাঠামোগত সমস্যা। তাই বিশ্বব্যাংকের এই অর্থ সহায়তায় রাস্তাঘাট উন্নয়ন, বিদ্যুৎ, পোর্ট কানেক্টিভিটি প্রাধান্য পাবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, খুব শিগগিরই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। বিশ্বব্যাংক বাংলাদেশে আরও বিনিয়োগ করবে।

দীর্ঘ সময় ধরে চলা এ বৈঠকে চিমিয়াও ফানের নেতৃত্বে বিশ্বব্যাংকের তিন সদস্যের প্রতিনিধি দল যোগ দেয়। অন্যদিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদর নেতৃত্বে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন আকবর, ডব্লিউটিও সেলে মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সুভাশিষ বসু, অতিরিক্ত সচিব (এফটিআই সেল) মনোজ কুমার রায়।যুগান্তর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা