,

বিএনপি জাতীয় নির্বাহী কমিটিতে তারকারা

d-Untitled-1বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটিতে জায়গা করে নিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের অনেকে। এঁদের মধ্যে আছেন নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, সংগীতপরিচালক ও খলচরিত্রের অভিনেতা। গত শনিবার এই কমিটি ঘোষণা করা হয়।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তালিকা ঘেঁটে দেখা গেছে, নতুন ঘোষিত কমিটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দলে জায়গা পেয়েছেন বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার। একইভাবে দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে জায়গা পেয়েছেন চলচ্চিত্র অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, কণ্ঠশিল্পী মনির খান, বেবী নাজনীন ও রিজিয়া পারভীন। এ ছাড়াও বিএনপির নির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র নায়িকা শাহারিয়া ইসলাম শায়লা, খল অভিনেত্রী রিনা খান, অভিনেতা হেলাল খান ও বাবুল আহমেদ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দলে জায়গা পেয়েছেন গাজী মাজহারুল আনোয়ার। এর আগে তিনি বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তিনি বলেন, ‘দেশে এখনো সুস্থ সাংস্কৃতিক বিকাশে কাজ করার সুযোগ আছে। সেটাই আমি করতে চাই। বাংলাদেশকে সুস্থ ধারার সংস্কৃতি উপহার দিতে চাই। বিএনপি আমাকে যে দায়িত্ব দিয়েছে তা মাথায় নিয়ে কাজ করতে চাই।’

মনির খান এর আগে বিএনপির অঙ্গসংগঠন জাসাস-এর সাধারণ সম্পাদক এবং বিএনপি নির্বাহী কমিটির সদস্য ছিলেন। নতুন কমিটি অনুযায়ী জাসাসের সাধারণ সম্পাদকের দায়িত্বের পাশাপাশি বাড়তি দায়িত্ব হিসেবে পেয়েছেন বিএনপি সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব। মনির খান বলেন, ‘আমি আনন্দিত। আমার ওপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ঠিকভাবে পালনের চেষ্টা করব।’ প্রথম আলো

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর