,

বদলে গেলেন পূর্ণিমা!

purnima-deyaler-oparejpgবিনোদন প্রতিবেদক : রিনির সংসারজীবনটা একঘেয়ে হয়ে দাঁড়িয়েছে। তাদের তিন বছরের সংসারে একই অনুভূতিতে সকাল হয় রাত হয়। সবই পুনরাবৃত্তি। এটাকে শূন্য অনুভূতি বললেও ভুল হবে না। রিনির এই চিরচেনা জীবনে হাজির হয় তার সদ্য ভার্সিটিতে ভর্তি হওয়া তরুণ দেবর (জোভান)। যে কিনা তথ্যপ্রযুক্তিতে দক্ষ। তরুণ দেবরটি রিনিকে উৎসাহী করে নতুন কিছু শিখতে, নতুন করে ভাবতে। এভাবেই বদলে যেতে থাকে রিনি।

কিন্তু তার স্বামীর (ইন্তেখাব দিনার) একঘেয়ে জীবনের পরিবর্তন হয় না। এই নিয়েই চলতে থাকে স্বামী-স্ত্রীর মনোমালিন্য। বলছিলাম ‘দেয়ালের ওপারে’ নামে একটি টেলিছবির কথা। এটি রচনা ও পরিচালনা করেছেন রেদওয়ান রনি। টেলিছবিতে রিনি চরিত্রে অভিনয় করেছেন পূর্ণিমা।

পূর্ণিমা তাঁর চরিত্রটি সম্পর্কে বলেন, ‘আমাদের নগরের মানুষের জীবনটা অনেকটাই বোরিং। কোনো নতুনত্ব নেই। একইভাবে দিন হচ্ছে, রাত হচ্ছে। সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা আগের মতোই। একঘেয়েমি থেকে বাঁচতেই রিনির বদলে যেতে থাকে।’

নির্মাতা রেদওয়ান রনি বলেন, স্বামী-স্ত্রীর দাম্পত্য সম্পর্কের বোঝাপড়া নিয়েই টেলিছবির গল্প। যার মধ্য দিয়ে একসময় তারা নতুন কিছু আবিষ্কার করতে থাকে।
টেলিছবিটি আসছে ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা