,

সাকিবের ফ্যান ৯০ লাখ পেরিয়ে

sakib-9-millionস্পোর্টস ডেস্ক : বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ফেসবুক ভক্তের সংখ্যা ৯০ লাখ পেরিয়ে গেছে। এ উপলক্ষে তিনি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন।

ফেসবুকে তার ভেরিফাইড পেজে ভক্তদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তা আপলোড করেছেন এ বাহাতি অলরাউন্ডার। এতে তার ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন তাকে অব্যাহত সমর্থন দেয়ার জন্য।

ভিডিও বার্তায় তিনি বলেনছেন, ‘ভক্তসংখ্যা ৯০ লাখে পৌঁছানোর জন্য ধন্যবাদ জানাই। যারা আমাকে সমর্থন করেছেন, আশা করি সামনে আমাকে আরও সমর্থন করবেন। অবশ্যই বাংলাদেশ দলকেও সমর্থন করবেন।’

বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্টইন্ডিজে আছেন সাকিব। এক মাসেরও বেশি সময় ধরে সেখানে আছেন তিনি। চ্যাম্পিয়নও করেছেন নিজ দল জ্যামাইকা তালওয়াসকে। বাড়িতে ফিরতে ব্যাকুল সাকিব বলেছেন, ‘বাসায় যাব ভেবে রোমাঞ্চিত। এক মাসের বেশি হয়ে গেলে আমি ঘরকাতর হয়ে যাই। ৩০ দিনের বেশি থাকতে পারি না কোথাও। তাড়াতাড়ি দেশে যাব ইনশাআল্লাহ।’

২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু সাকিবের। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০টি বছর। এ নিয়েও কথা বলেছেন দেশের সেরা এই অলরাউন্ডার। তিনি বেলন, ‘সময়টা এত তাড়াতাড়ি গেল বোঝা মুশকিল! এখনো মনে আছে, হারারেতে অভিষেক ম্যাচে প্রথম উইকেট, প্রথম রান কীভাবে করেছি। সেদিন কত নার্ভাস ছিলাম আমি! মনে হয়, এটা কদিনের কথা। দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল। ক্যারিয়ারে অনেক চড়াই-উতরাই ছিল। সব সময় আমার সঙ্গে ছিলেন, আমাকে সমর্থন করেছেন। ধন্যবাদ সবাইকে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা