,

৫০ রিপাবলিকান বিশেষজ্ঞ ট্রাম্পের বিপক্ষে

donald-trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন তার দলের ৫০ জন খ্যাতিমান জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ। খবর বিবিসির।

সোমবার একটি খোলা চিঠিতে তারা স্বাক্ষর করেছেন। সেখানে নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয়ার জন্য ট্রাম্প অযোগ্য। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনি হবেন সবচেয়ে বেপরোয়া প্রেসিডেন্ট।

এই চিঠিতে স্বাক্ষরকারীদের অনেকেই চলতি বছরের মার্চে ট্রাম্পের বিরুদ্ধে একই ধরনের আরেকটি চিঠিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

৫০ জনের দলে সিআইএ’র একজন সাবেক পরিচালক মিশেল হিডেনও রয়েছেন।

রিপাবলিকান নিরাপত্তা বিশেষজ্ঞদের এই দল বলেছে, ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতো বৈশিষ্ট্য, মূল্যবোধ ও অভিজ্ঞতার অভাব রয়েছে।

চিঠিতে বলা হয়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নৈতিক কর্তৃত্ব দুর্বল করে দিয়েছেন। মার্কিন সংবিধান, আইন, প্রতিষ্ঠান, ধর্মীয় সহিষ্ণুতা, গণমাধ্যমের স্বাধীনতা, স্বাধীন বিচারব্যবস্থা প্রভৃতির ব্যাপারে ট্রাম্পের মৌলিক জ্ঞানের অভাব আছে বলে প্রতীয়মান হয়।

চিঠিতে স্বাক্ষরকারীরা বলেন, তারা কেউ ট্রাম্পকে ভোট দেবেন না।

এ চিঠির কড়া প্রতিক্রিয়ায় দেখিয়েছেন ধনকুবের ট্রাম্প। তিনি চিঠিতে স্বাক্ষরকারীদের ‘ব্যর্থ ওয়াশিংটন এলিট’ গোষ্ঠীর একটি অংশ হিসেবে বর্ণনা করেছেন।

একইসঙ্গে ট্রাম্প বলেছেন, এসব লোক ক্ষমতা ধরে রাখতে আগ্রহী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা