বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে সাংবাদিককের কাছে চাঁদা চেয়ে হুমকী

download (59)নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে দৈনিক আমাদের সময়ের নবীনগর প্রতিনিধি সঞ্জয় সাহা কে সোমবার(৮/৮) সন্ধ্যায় অবসর প্রাপ্ত মেজর জিয়া নামে এক ব্যক্তি পরিচয় দিয়ে মোবাইলে চাঁদা চেয়ে হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় সঞ্জয় সাহা ওই রাতেই নবীনগর থানায় সাধারন ডায়রী করেন ( ডায়রীনং৩৭৭)। এছাড়া ও গত ১৫দিন যাবৎ একই চক্র মোবাইল নম্বর -০১৮৪৩১৩৮৪৩৯, ০১৮৪৫২৩৮৫৩৭ ও ০১৮৪৩২৩৮৪৭৯ হতে নবীনগরের ২০ জন ব্যবসায়ীকে একই ভাবে একই ব্যক্তি হুমকী দিয়ে আসছে। এ নিয়ে নবীনগরের ব্যবসায়ী সমাজ ও সাংবাদিকদের মাঝে আতংক বিরাজ করছে।

জানা যায়,সোমবার সন্ধ্যায় অবসর প্রাপ্ত মেজর জিয়া পরিচয় দিয়ে একব্যক্তি মোবাইল নম্বর ০১৮৪৩২৩৮৫৩৭ হতে সঞ্জয় সাহার মোবাইল নম্বর ০১৫৫৮৩০৩৮৫৭ তে ফোন করে ১০ লক্ষ টাকা চাঁদা দেয়ার জন্য বলে। টাকা না দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের অপূরনীয় ক্ষতি করার হুমকী দেয়। এছাড়াও গত ১৫ দিন যাবৎ একই চক্র মোবাইল নম্বর ০১৮৪৩১৩৮৪৩৯;০১৮৪৫২৩৮৫৩৭ ও ০১৮৪৩২৩৮৪৭৯ হতে নবীনগরের ২০ জন ব্যবসায়ীকে একই ভাবে একই ব্যক্তি হুমকী দিয়ে আসছে। এতে ব্যবসায়ীদের মাঝে চরম আতংক বিরাজ করছে। এই পর্যন্ত থানায় ৬ টি সাধারন ডায়রী করা হয়েছে।
অভিযোগকারীগন বলেন, স্থানীয় একটি চক্র এর সাথে জড়িত আছে। তা না হলে অবসর প্রাপ্ত মেজর জিয়া পরিচয়কারী যার কাছে ফোন করে তার ব্যক্তিগত সব পরিচয় কিভাবে জানে।

এবিষয়ে ওসি ইমতিয়াজ আহম্মেদ পিপিএম বলেন,এই ফোন নম্বরগুলো সবই মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকার। আমরা বিষয়টি লিখিত ভাবে রাজৈর থানাকে অবহিত করেছি।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান